আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

হে সর্বাধিক মহব্বতকারী! হে প্রশংসিত আরশের মালিক! হে যা খুশী তা সম্পাদনকারী, আমি তোমার এ ইজ্জতের উসীলায় প্রার্থনা জানাচ্ছি যেখানে পৌছা কারো পক্ষে সম্ভব নয় এবং তোমার এ সম্বাজ্যের মাধ্যমে তোমার নিকট প্রার্থনা করছি যেখানে জোর-যুলুম নেই এবং তোমার এ নুরের উসীলায় প্রার্থনা করছি যা তোমার আরশের আশে-পাশে বেষ্টন করে আছে যে, তুমি আমাকে এ ডাকাতের অনিষ্টতা থেকে রক্ষা কর। হে আহ্বানকারী শববণকারী তুমি আমার আহ্বানে সাড়া ' দাও হে দু‘আ কবুলকারী তুমি আমার দু'আ কবুল কর। হে অত্যাচারিতকে সাহায্যকারী আমাকে এ অত্যাচারীর হাত থেকে রক্ষা কর । তিনবার সে এ দু'আ করল এদিকে আল্লাহর রহমত তার জন্য সহায়ক হল। এক অশ্বারোহী তার বর্শাকে প্রস্তুত করে এ ডাকাতের সামনে আসল এবং তৎক্ষণাৎ তাকে টুকরা টুকরা. করে ফেলল । অতপর আবু মিলাক এঁ অশ্বারোহীর নিকট গেল এবং বললঃ আমার পিতা-মাতা তোমার জন্য কোরবান হোক। তুমি কে? আজ "তোমার সাহায্যের উসীলায় আমি বেঁচে গেলাম । অন্যথায় এ ডাকাত তো আমাকে হত্যা করে ফেলত । অশ্বারোহী বললঃ আমি চতুর্থ আকাশের ফেরেশ্তা, যখন তুমি প্রথম দু'আ করছিলে তখন আমি আকাশের দরজায় নক করার শব্দ পাচ্ছিলাম, যখন তুমি দ্বিতীয়বার দু'আ করছিলে তখন আকাশে এক বিকট শব্দ শুনতে পেলাম, আর যখন তুমি তৃতীয়বার দু'আ করছিলে তখন বলা হল যে, এক বিপদগ্রস্ত দু'আ করছে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট আবেদন করলাম যে, এ দুশমনকে হত্যার দায়িত্‌ আমাকে দিন। আনাস (রাযিআল্লাহু আনহু) বলেনঃ যদি কোন ব্যক্তি অযু করে, চার রাকআত নামায পড়ে । উপরে উল্লেখিত দু'আ পড়ে তখন তার দু'আ কবূল হয়। চাই সে বিপদগ্রস্ত হউক বা না হউক ৷! (আল্লাহই ভাল জানেন) |. আল-ইস্তিয়াব-৪/৩২৩, উসদুল গাবা-৬/২৮৯ ৷ 132 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।