আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

কোন কোন বন্ধুরা এ সমস্ত এতিহাসিক ঘটনাবলী লেখে প্রকাশ করার জন্য পরামর্শ দিল। তাই যে সমস্ত বই পুস্তক আমি পড়েছিলাম তন্যধ্যে যে সমস্ত ঘটনাবলী মনপুত এবং তথ্যবহুল ছিল তা চিহ্নিত করতে লাগলাম । এক সময়ে বই পুস্তক সম্পর্কে এক আরবী পুস্তক প্রকাশকের সাথে কথা হল, সে বললঃ আপনি কি আরবী ব্যতীত অন্যান্য ভাষায়ও গ্রন্থাবলী প্রকাশ করেন? "ইসলামের ইতিহাসে সালফে সালেহীনদের ঘটনাবলী যুবকদেরকে শোনান, যাতে করে যুবকরা বুঝতে পারে যে, আমাদের অতীত কত গৌরবোজ্জ্বল ছিল এবং ইতিহাসে কত সুন্দর ঘটনাবলী ঘটেছে। তার এ পরামর্শ আমার খুব ভাল লাগল, তাই আমি আরো বেশি আগ্রহ নিয়ে ইতিহাসের গ্রন্থাবলী পড়তে শুরু করলাম এবং তা চিহ্তিত করতে লাগলাম । শেষে এ সময়ও এসে গেল ষে, আমি তা অনুবাদ করতে শুরু করলাম । আমার জ্ঞান স্বল্পতার কথা আমি ভাল করেই জানি আরবী ভাষায় আমি পারদর্শী বলে দাবী করছি না তবে বেশি বেশি অধ্যায়নের ফলে অর্থ বুঝতে আমার কোন সমস্যা হয় না। সাধারণত ফজরের নামাযের পর লিখতে বসে যেতাম অথবা ভ্রমণকালে এ কাজে আঞ্জাম দিতাম, এভাবে এ ধরণের এতিহাসিক ঘটনাবলী আমার নিকট সহস্রাধিক জমা হল। এদিকে দারুস সালামের দায়িত্বও দিন দিন বৃদ্ধি পেতে থাকল । ফলে ব্যস্ততা বেড়ে গেল। ইতিমধ্যে একদিন জনাব রেজওয়ানুল্লাহ রিয়াধী সাহেব আমার নিকট আসল, সে কাজ খুজতে ছিল, আমি তার সি, ভি দেখে তাকে যোগ্য মনে করলাম, আর আমার একজন সহযোগীতা কারীরও খুব প্রয়োজন ছিল, যে আমার রাফ লেখাগুলি দেখতে পারবে। তাই তাকেই এ কাজের জন্য বাছাই করলাম ৷ জনাব রিয়াষী সাহেব আমার বাছাইকৃত ঘটনাবলীকে সাজাতে এবং তরজাম করতে শুরু করল, আমি ভাষা বর্ণনা কৌশল ঠিক করে দিতাম ৷ এভাবে এ গ্রন্থটি প্রস্তুত হয়ে যায় । আরবী অত্যন্ত শ্রুতি মধুর ভাষা, এ ঘটনাবলী যখন আরবী ভাষায় পড়া হয় তখন তৃপ্তি আসে, অনুবাদে সে মজা থাকে না। আমি এক একটি ঘটনাকে কয়েকবার করে পড়েছি এবং হৃদয়গ্রাহী করে সাজিয়েছি এরপরও বাসনাপূর্ণ হয় নাই । ফলে তাকে আরো হৃদয়গ্রাহী করে সাজানোর জন্য পাকিস্তানে দারুস সালামের এক সহযোগী জনাব ইশতিয়াক আহমদ সাহেবের নিকট রাফ কপি পাঠিয়েছি, সে এ বইয়ের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আমার চেষ্টা ছিল এই যে, অনুবাদ যেন মূল ঘটনা থেকে দূরে না চলে যায়, ঘটনাবলীর মধ্যে আরবী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।