আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

উসাইদ বললঃ তুমি ভাল কথাই বলেছ, সে বসে গেল, এদিকে মুসআব (রাযিআল্লাহু আনহু) কুরআন কারীম তেলাওয়াত করে তা ব্যাখ্যা করতে লাগলেন। এদিকে উসাইদের মন মানসিকতায় পরিবর্তন শুরু হল। কত সুন্দর কথা কত সুন্দর বাণী! মাত্র কয়েক মিনিটে তার চিন্তা-চেতনা পরিবর্তন হয়ে গেল, এ কঠোর কথাগুলো এখন ভালবাসাপূর্ণ কথার মাধ্যমে পরিবর্তন হয়ে গেল । জিজ্ঞেস করলঃ ইসলাম গ্রহণের জন্য কি কি শর্ত? উত্তরেঃ গোসল কর, কাপড় পরিবর্তন কর, শাহাদাতের বাণী পাঠ কর । অতপর উসাইদ (রাযিআল্লাহু আনহু) নিজেই ইসলামের প্রচারক হয়ে গিয়ে ইসলামের আলো সা'দ বিন মুআয (রাযিআল্লাহু আনহু) এর নিকট পৌছালেন সেও ইসলাম গ্রহণ করল । তখন সমগ্র মদীনায় একটি কথাই গুঞ্জরন হচ্ছিল যে, যদি এ বুদ্ধিমান বুঝদার লোকেরা আমাদের নেতারাই ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে আমাদের তা গ্রহণে বাধা কোথায়? এ দিন সন্ধ্যা পর্যন্ত বহু লোক মুসলমান হল । ইসলামের এ প্রথম রাষ্ট্রদূত তার ইখলাস, চরিত্র ও প্রচেষ্টার মাধ্যমে কল্পনাতীত সাফল্য অর্জন করেছে। পরবর্তী হজ্জের পূর্বে মন্ধায় পৌছে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে সমস্ত রিপোর্ট পেশ করল বিভিন্ন গোত্র (বংশ)এর অবস্থা এবং মদীনা মুনাওয়ারার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করাল । এ বছরই দ্বিতীয় আকাবার বায়াত সম্পন্ন হয়। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেখানে যাওয়ার পথ স্পষ্ট হল। হিজরতের পর বদরের যুদ্ধ হল যেখানে মক্কার কাফেররা পরাজয় বরণ করল। ফলে ইসলামী রাষ্ট্র শক্তিশালী হল। বদরের যুদ্ধের পতাকাবাহী সেই ছিল। এর কিছুদন পরই মক্কাবাসীরা এক শক্তিশালী সৈন্য বাহিনী নিয়ে মদীনা মুনাওয়ারায় হামলা করল । এমতাবস্থায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুহাজির ও আনসারদের মধ্যে থেকে কয়েকজনকে যুদ্ধের পতাকাবাহী করলেন, আর এ সৌভাগ্যবানদের মধ্যে মুসআব (রাযিআল্লাহু আনহু) ছিলেন। যুদ্ধের পতাকাবাহী হওয়া বিরাট সৌভাগ্যের কথা এবং তা সংরক্ষণ করা আরও বড় দায়িত্বপূর্ণ কাজ । মুসআব বিন উমাইর (রাযিআল্লাহু আনহু) এ গুরু দায়িত্বের কথা ভাল করে জানতেন । তাই উহ্দের যুদ্ধে এ দায়িত্ব তিনি যথাযোগ্যভাবে পালন করলেন । এতিহাসিকগণ এ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।