আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

(al Us) Aad aly! সy। al bl মা অত্যান্ত রাগের সাথে তাকিয়ে বললঃ তারকারাজীর কসম! যতক্ষণ আমার বুদ্ধি ও জ্ঞান ঠিক থাকবে ততক্ষণ আমি কিছুতেই তোমার দ্বীন খহণ করব না । এ ধরনের কথা শোনে সন্তানের মন কত খারাপ হতে পারে? করুণ অবস্থা! আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার এ প্রিয় সাথীকে এমন এক দায়িত্ব অর্পণ করলেন যে, যা ইতিপূর্বে কারো পক্ষেই হাসিল করার সৌভাগ্য হয় নাই । মদীনা মুনাওয়ারার কতিপয় লোক মুসলমান হয়েছিল । তাদের শিক্ষা-দীক্ষা এবং ইসলাম প্রচারের জন্য একজন দূতের প্রয়োজন ছিল। আর এ দায়িত্ব পালনের জন্যে মুসআব বিন উমাইর (রাযিআল্লাহু আনহু) কে বাছাই করা হল। মুসআব বিন উমাইর (রাযিআল্লাহু আনহু) মদীনায় আসআদ বিন যুরারা (রাযিআল্লাহু আনহু) এর ঘরে তাশরীফ নিলেন এবং উভয়ে মিলে ইসলামের তাবলীগ শুরু করলেন। প্রথমেই বর্ণনা করেছি যে, মুসআব অত্যান্ত সুন্দর, বুদ্ধিমান উত্তম বাকশক্তি সম্পন্ন ছিলেন। তাই সে তার উম্মত চরিত্রের মাধ্যমে বহুলোককে ইসলাম গ্রহণ করিয়েছেন। একদিন আসআদ বিন যুরারা সাথে মিলে বনী আব্দুল আসহালের মহল্লায় গিয়ে এক বাগানে প্রবেশ করে “মারক” নামক এক কুপের নিকট বসলেন, এ বংশের দু’জন বড় নেতা সা'দ বিন মুআয এবং উসাইদ বিন হুজাইর তখনও মুসলমান হন নাই । সা'দ উসাইদকে বললঃ দেখ! আসআদ বিন যুরারা আমার খালাত ভাই, আমি নিজে যাওয়া উপযুক্ত মনে করছিনা। তারা আমাদের বংশের দূর্বল লোকদেরকে বেকুফ বানাচ্ছে। তুমি গিয়ে তাদেরকে একটু ধমকিয়ে আস ৷ উসাইদ রাগান্বিত হয়ে এ বাগানে এসে বলে উঠলঃ তোমরা কেন এখানে এসেছ? আমাদের দূর্বল লোকদেরকে বেকুফ বানাচ্ছ। স্মরণ রাখ! যদি তোমরা তোমাদের জীবন বাচাতে চাও তাহলে তোমরা আমাদের থেকে দূরে থাক। এ বলে সে তার রাগ প্রদর্শন করল । এ ধরণের কুক্তির পর মুসআব (রাযিআল্লাহু আনহু) মুচকি হেসে মুখ খুললেনঃ তুমি না বুঝে আমার প্রতি রাগ করেছ একটু বস, আমাদের কথা শোন, যদি ভাল লাগে তবে গ্রহণ করবে, আর যদি ভাল না লাগে তাহলে বাদ দিবে। আমরা অন্য মহল্লায় চলে যাব । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।