আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

এ সময় মঙ্কা খুব বড় শহর ছিল না, তাই কোন নেতা তার কার্যক্রমকে সেখানে গোপন রাখা সম্ভব ছিল না । বিশেষ করে কুরাইশরা মুসলমানদের উপর কড়া দৃষ্টি রাখত একদিন উসমান বিন ত্বালহা মুসআব বিন উমাইরকে দারুল আরকামে প্রবেশ করতে স্বচোখে দেখতে পেল, আবার পরের দিন দেখতে পেল যে সে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মত নামায পড়তেছে। মুসআবের মা এ খবর পেল । তাই সে তার কলিজার টুকরোকে রশি দিয়ে বেঁধে প্রহার করল এবং বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করল, এদিকে মুসলমানরা তখন হাবশায় হিজরত করতেছিল। মুসআব ও তার মাকে ত্যাগ করে এঁ কাফেলায় যোগ দিল। কিছুদিন পর পুণরায় মন্কা আসল, তখন সেখানে জীবন যাপন খুবই কষ্টকর ছিল তাই তারা দ্বিতীয়বার হাবশায় চলে গেল এবং অল্প দিন পরে মঙ্ধায় ফিরে আসল । মায়ের কঠোরতা অপরিবর্তনীয় ছিল এবং সার্বিক সুবিধাদী সে বন্ধ করে দিল। একদিন সাহাবাগণ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট বসেছিল এমনি মুহূর্তে মুসআব আসল ৷ আজ তার পোশাক ছিল চটের পোশাক খুব কষ্ট করে সতর ঢেকে রেখে ছিল। কোথায় সেই সুন্দর পোশাক এবং উন্নত আতর ব্যবহারকারী মুসআব আর কোথায় তার বর্তমান অবস্থা ৷ সাহাবাগণ ব্যথীত হলেন তাদের চোখ অশ্রুসজল হয়ে গেল। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বীয় সাথীদের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করলেন এবং বললেনঃ আমি মুসআবকে ইসলাম গ্রহণের পূর্বেও দেখেছি । মক্কায় পিতা-মাতার নিকট আদরের দুলাল তার চেয়ে বেশি কেউ ছিল না৷ সর্বপ্রকার সুযোগ-সুবিধা আরাম আয়েশ তার হাতের নাগালে ছিল। অথচ এসবই সে আল্লাহ ও তীর রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানী করে দিয়েছে। মা দ্বিতীয়বার তাকে বন্দী করার প্রস্তুতি নিল; কিন্তু মুসআব তার মাকে স্পষ্ট ভাষায় বলে দিল যে, যে কেউ আমার রশি দিয়ে বাধার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে আমি তাকে কতল করব । মা তার সন্তানের অনঢ় সিদ্ধান্তের কথা ভাল করেই জানত, তাই সে অশ্রুসজল হয়ে তার পথ উন্ক্ত করে দিল । অত্যন্ত শ্রদ্ধাপূর্ণভাবে বললঃ হে আমার প্রাণপ্রিয়া মা! আমি তোমার অত্যন্ত কল্যাণকামী এবং দরদী, তুমি শুধু একবার বলঃ 126 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।