আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

সর্বপ্রথম রাষ্ট্রদূত সে ছিল খুবই সুন্দর এবং রাজ পরিবারের সন্তান । নতুন পোশাক পরত, কথা- বার্তার মধ্যে এতো মাধুর্যতা ছিল যে, লোকেরা তার কথায় তাক লেগে থাকত ৷ বুদ্ধিমত্তা ও সুমিষ্টি ভাষার কারণে সে হত বৈঠকের মধ্যমণি, লোকেরা সব সময় তার আগমনের অপেক্ষায় থাকত । আর সে বৈঠক বসা মাত্র পিনপতন নিশ্চুপ হযে সব তার প্রতি কর্ণপাত করে কথা শুনত এবং মাথা ঝুকাত ৷ যথেষ্ট দলীল প্রমাণের ভিত্তিতে কথাবার্তা বলত, তাই কেহ তার কথার খন্ডন করত না। সে তার সিদ্ধান্তে অটল থাকত ৷ সবাই জানত যে, সে কোন সিদ্ধান্ত নিয়ে নিলে কেউ তা পরিবর্তন করতে পারবে না । সে কাউকে ভয় করত না, তবে এক ব্যক্তি ছিল যাকে সে খুবই ভয় করত ৷ তার সামনে সে বোকা বনে যেত । আর সে ছিল তার মা। একদা সে মারার প্রস্তুতি নিয়েছিল মারতে যাবে তখনই আত্মীয়দের একজন তাকে নিষেধ করল এবং বললঃ যে, আমরা তাকে বুঝাচ্ছি এত বেশি রাগ করনা, সে বুঝবে । কিন্তু এ যুবক তার মাকে ভয় না করে তাদেরকে মিষ্টি স্বরে কুরআন শুনাচ্ছিল। তার মা খান্নাছ বিনতে মালেক তাকে খুব বুঝালো, ভয় দেখাল, প্রলোভন দিল কিন্তু সে কোন কথাই শোনাতে রাজি নয়। সে মক্কার অধিবাসী ছিল, এতিহাসিকদের মতে সে ছিল খুবই উন্নমানের আতর ব্যবহারকারী, মুসআব বিন ওমাইর, ইসলামের প্রথম রাষ্ট্রদূত হওয়ার সৌভাগ্য তার হয়েছিল । যদি কেউ নবী জীবনী গভীর মনোনিবেশের সাথে পাঠ করে থাকে তাহলে সে বুঝতে পারবে যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অসংখ্য গুণাবলীর মাঝে একটি এও ছিল যে, তিনি তার সাথীদের মধ্যে তার যোগ্যতা অনুযায়ী তার কাছ থেকে কাজ দিতেন যার মধ্যে সে ক্ষমতা ছিল তাকে তিনি সে দায়িত্ব দিতেন । অন্যান্য যুবকদের মত মুসআব বিন উমাইর (রাযিআল্লাহু আনহু) ও সত্যবাদী বিশ্বস্ত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সম্পর্কে শুনেছে যে, সে একথা দাবী করছে যে, আল্লাহ তাকে সমগ্র জাহানের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত দার আরকাম এ দাওয়াতের মারকাজ। মানুষ সেখানে একত্রিত হয়ে আত্মশুদ্ধি অর্জন করে কুরআন শিখে, নামায আদায় করে, সাহাবাগণ চুপি চুপি এ দাওয়াতের বিস্তার করছে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।