লেখকের আর্য ১৯৯৮ সনের কথা । আমি রিয়াদের ধর্ম মন্ত্রণালয়ের শাখা আওকাফ বিভাগের ডিপুটি মন্ত্রী ড. আব্দুর রহমান মাতুরুদীর নিকট বসেছিলাম । তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, ওখান থেকেই পি. এইচ. ডি. করেছেন। আমরা ইসলামী বই পুস্তক নিয়ে আলোচনা করছিলাম । তিনি কথার মাঝে বললেনঃ দারুস সালাম এ পর্যন্ত যুবকদের জন্য কতগুলি বই ছেপেছে? আমি বললাম এ বিষয়ে বিশেষ কোন বই বের হয় নাই । কথাটি আমি সব সময় স্মরণে রাখতাম যে, দারুস সালামের উচিত যুবকদের জন্য বিশেষ ভূমিকা রাখা, যদিও যুবকদের জন্য কিছু কিছু বই আমি লেখিয়েছি; কিন্তু তবুও একথা বলতে পারব না যে এ ব্যাপারে উল্লেখ যোগ্য কোন কাজ হয়েছে। ভবিষ্যতে এ ব্যাপারে বিশেষ কিছু করার চেষ্টা করব । তখন আমার ধ্যান-ধারণায় এই চিন্তা আসে নাই যে, একদিন আমিও কোন কিতাবের লেখক হয়ে যাব আর সেটি হবে যুবকদের ব্যাপারে । দারুস সালাম ১৯৯২ সালে প্রতিষ্টিত হয় বই পুস্তক ছাপা ও রচনার ব্যাপারে আমাকে অসংখ্য সফর করতে হয়েছে, হোটেলে বা বিমানে অবস্থানকালে পড়াশোনার সুযোগ হত দুপুরে ও রাতে শোয়ার পূর্বে কিছু পড়া আমার পুরাতন অভ্যাস ছিল । সফরের সময় পড়াশোনার জন্য একটু বেশি সময় পাওয়া পড়ার সময় কিছু কিছু এমন ঘটনা নোট করতাম যা পড়ে আশ্চর্য হতাম যে, আমাদের ইতিহাসে কত বড় বড় ব্যক্তিত্বের আগমন ঘটেছিল যাদের সুকর্মসমূহ দিনের আলোর মত স্পষ্ট । নিঃসন্দেহে এগুলি সোনালী পাতা । জ্ঞান, আমল, এতিহাসিক প্রেক্ষাপট, মনলোভা দৃশ্য সম্বলিত ডজন ডজন কিতাব আমি পড়েছি। সফর থেকে ফিরার পর প্রায়ই আমি আমার সন্ত নদেরকে এ সমস্ত ঘটনাবলী শোনাতাম। কোন সময় বন্ধু-বান্ধবদের সাথে বসলে আনন্দের সাথে তা বর্ণনা করতাম। কোথাও আলোচনার সুযোগ হলে সোনালী ইতিহাস থেকে কিছু কিছু বাছাইকৃত ঘটনা বর্ণনা করতাম । যাতে শ্রোতাদের সাথে আমিও আনন্দিত হৃতাম ৷ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।