কে মর্যাদাবান খলীফা হারুনুর রশীদের দুই ছেলে আমীন ও মামুন। ইমাম কাসায়ীর ছাত্র ছিলেন। একদা শিক্ষক ক্লাশ শেষে উঠছিলেন তখন দু'ভাই দ্রুত ছুটল শিক্ষকের জুতা পরাতে উভয়েই প্রতিযোগিতায় নেমে গেল যে, কে শিক্ষককে জুতা পরাবে। শেষে উভয়ে একমত হল যে, একজনে এক জুতা পরাবে। হারুনুর রশিদ যখন এ খবর পেল তখন ইমাম কাসায়ীকে ডাকলেন । যখন তিনি আসলেন তখন হারুনুর রশিদ বললেনঃ মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কে? ইমাম কাসায়ী বললেনঃ আমার দৃষ্টিতে আমীরুল মু'মেনীনের চেয়ে বড় মর্যাদাবান আর কে হবে? খলিফা বললেনঃ মর্যাবাদান তো সে-ই যে ক্লাশ থেকে উঠার পর খলিফার দু'ছেলে তার পায়ে জুতা পরাতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। ইমাম কাসায়ী ভাবলেন যে, হয়ত বা খলিফা এতে রাগ করেছেন তাই তিনি তার নির্দোষিতা প্রকাশ করতে লাগলেন । হারুনুর রশিদ বললেনঃ শুনুন! যদি আপনি আমার সন্তানদেরকে শিক্ষকের এ মর্যাদা থেকে দূরে রাখেন তাহলে আমি আপনার প্রতি খুবই অসন্তুষ্ট হব এবং আপনি ক্রোধের শাস্তির অধিকারী হবেন। এতে আপনার ইজ্জত ও সম্মানে কমতি হয়নি বরং বৃদ্ধি পেয়েছে। তার লুকায়িত বীরত্বের বহিঃপ্রকাশ হয়েছে যে, তিনি কত জ্ঞানী ও বুদ্ধিমান ছিলেন। শুনুন! কোন ব্যক্তি যতই বয়সী, জ্ঞানী, মর্যাদাবান হউক না কেন তিন ব্যক্তির নিকট সে বড় নয়- রাষ্ট্র নায়ক, শিক্ষক এবং পিতা-মাতা । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।