আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Tn Pn সৎসঙ্গ মুসআব বিন আহমদ বলেনঃ আবু মুহাম্মাদ মারওয়ায়ী বাগদাদে আসলেন তার ইচ্ছা ছিল মক্কা মুকাররমায় যাওয়া, আমারও খুব সখ ছিল যে, তার সাথে সফর করব । আমি তাকে বললাম যে, আমাকে আপনার সফর সঙ্গী হিসেবে নিন; কিন্তু তিনি রাজী হলেন না বললেন অন্য কোন সময় নিব । মূলতঃ আমার হজ্জ করার ইচ্ছা ছিল। আর আমি চাইতে ছিলাম যে, কোন সৎ লোকের সাথে হজ্জ করব । তাই পরের বছর ও আমি তাকে বললাম কিন্তু এবারও তিনি রাজী হলেন না। পরের বছর আবার বললামঃ যে আমাকে আপনার সফর সঙ্গী করুন। সে বছর তিনি আমার কথাকে সাদরে গ্রহণ করলেন। কিন্তু সাথে এক শর্তও দিলেন যে, আমাদের মধ্যে একজন আমীরে সফর হবে, আর অন্যজন তার অনুসরণ করবে। আমি বললামঃ তাহলে আপনিই আমীন হন, বললঃ না তুমি আমীর সফর হবে। আমি বললাম না আপনি আমার চেয়ে বয়সে বড় অধীক জ্ঞানবান, মর্যাদাবান, তাই আপনিই আমীর হবেন। বললঃ ঠিক আছে কিন্তু সফরকালে তুমি আমার অনুসরণ করবে, আমি বললাম আপনার শর্ত গ্রহণ হল । আমাদের সফর শুরু হলঃ খাওয়ার সময় হলে তিনি আমাকে অগ্রাধিকার দিতেন এবং বাধ্য করতেন, যখনই আমি তাকে প্রশ্ব করতাম বলতেন, আমার শর্তের কথা স্মরণ কর । তুমি ওয়াদা করেছিলা যে, আমার বিরুদ্ধাচরণ করবে না। এভাবে এমনকি আমি তাতে লজ্জাবোধ করতাম । একদিন রাস্তায় খুবই বৃষ্টি শুরু হল, শীতের দিন ছিল তিনি বললেনঃ আবু আহমদ বৃষ্টি শুরু হয়েছে একটু দাড়াও । তাই আমরা থামলাম ৷ তিনি তখন মোটা একটি চাদর বের করে তা দিয়ে আমাকে ঢেকে দিলেন এবং আমাকে বললেন বসে যাও। আমি হুকুম তামীল করে বসে গেলাম । তিনি নিজে ঠাণ্ডা সহ্য করতে লাগলেন এবং বৃষ্টিতে তার কাপড় ভিজে গেল। আমি বার বার বলতে থাকলাম । আর তিনি বলতে থাকলেন যে, তুমি কেন আমার সাথে বের হয়েছ । তিনি নিজেকে কষ্টের মধ্যে রাখলেন এবং মক্কা মুকাররমায় পৌছা পর্যন্ত তিনি আমার এত খেদমত করলেন যে, আমার লজ্জাবোধ করলাম । এছিল আমাদের সলফে সালেহীনদের চরিত্রের ছোট এক নমুনা । আল্লাহ তাদের সকলের প্রতি দয়া করুন । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।