সুহাইব (রাযিআল্লাহু আনহু) এত উদার ছিলেন যে, সম্পদই তার হস্তগত হত তা ন্যায্য অধিকারীদের মাঝে বন্টন করে দিতেন । তার দস্তরখানা যথেষ্ট প্রশস্ত ছিল, মিসকীন, এতীম, বন্দী, মুসাফির সবাই খাবারে অংশগ্রহণ করত । তিনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর এই ফরমানের উপর আমল করতেনঃ ( rll ab el \ sl ull €l | “(হে লোক সকল! তোমরা একে অপরকে সালাম দাও এবং লোকদেরকে খানা খাওয়াও ৷” উমর (রাযিআল্লাহু আনহু)এর উপর যখন হত্যার জন্য হামলা করা হল তখন তিনি তার নামাযের স্থানে সুহাইব (রাযিআল্লাহু আনহু) কে স্থলাভিষিক্ত করলেন এবং নির্দেশ দিলেন যে, সুহাইব (রাযিআল্লাহু আনহু) লোকদেরকে নামায পড়াবে। অথচ তখনও অন্যান্য বড় বড় সাহাবাগণ জীবিত ছিলেন। তিনি মদীনা মুনাওয়ারায় ৩৮ হিজরীতে ইন্তেকাল করেন |! |. মুসনাদে আহ্মদ-৬/১৬, আল-হুলিয়া-১/১৫৩, আত-তারগীব-২/৬৩ । 118 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।