আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

থাকবে তাকে আমার তরবারী দিয়ে মোকাবেলা করব । ততক্ষণ পর্যন্ত না আমি নিহত হব৷” কুরাইশদের একজন বলে উঠলঃ হে সুহাইব কিছুতেই সম্ভব নয় যে, তুমি তোমার জান-মাল নিয়ে সহীহ সালামতে মদীনায় পৌছে যাবে তুমি তোমার অতীতকে ভুলে গেছ যে তুমি নিঃস্ব হয়ে মন্কায় এসেছিলে? এখানে এসে তুমি বহু কিছু অর্জন করেছ, ব্যবসার মাধ্যমে সম্পদশালী হয়েছ । সুহাইব (রাযিআল্লাহু আনহু) তার কথা শুনে একটু চিন্তা করে বললঃ আমি যদি আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে দেই তাহলে কি তোমরা আমাকে মদীনায় যেতে দিবে? তারা বললঃ হ্যা! তিনি তার সম্পদ পুতে রাখা স্থানের সন্ধান বলে দিল আর তারাও তাকে যাওয়ার পথ ছেড়ে দিল । সুহাইব (রাষিআল্লাহু আনহু) তার সমস্ত জীবনের অর্জিত সম্পদ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর মুহাব্বতে কুরবান করে দিলেন। তিনি মদীনায় যাচ্ছিলেন, তার একমাত্র চিন্তা ছিল যে, কতদ্রুত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট পৌছাতে পারেন । চলার পথে ক্লান্তি অনুভব হলে রাসূলের মুহাব্বতকে মনের মধ্যে জাগাতেন আর নতুন উদ্যোমে পথ চলতেন। তখনও রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কুবায়ই অবস্থান করছিলেন, আর সুহাইব (রাষিআল্লাহু আনহু) সেখানেই পৌছে গেলেন। তিনি তার এ সাথীকে অন্তরঙ্গ পরিবেশে সুস্বাগতম জানালেন । বুকে বুক লাগালেন এবং তিনবার বললেনঃ "ie a AT Fit CEP An :! ~~) “হে আবু ইয়াহইয়া তোমার ব্যবসা সফল হয়েছে৷”! সুহাইব (রাযিআল্লাহু আনহু) এর চেহারা খুশীতে রক্তিম হয়ে উঠল এবং বললেনঃ আল্লাহর কসম! আমি ব্যতীত এ ঘটনা অন্য কেউ জানে না। নিঃসন্দেহে জিবরীল (আলাইহিস সালাম) আপনাকে জানিয়েছে। আল্লাহ তায়ালা তার বান্দার প্রতি 1. আল- বেদায়া ওয়ান নেহায়া- ৪/৪৩৬, দারুল হিজর জাহেরা । 116 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।