~ করে, অন্যায় থেকে বাধা দেয়, এক আল্লাহর ইবাদত করতে বলে, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত থেকে নিষেধ করে । সুহাইব (রাষিআল্লাহু আনহু) বললেনঃ এঁ ব্যক্তিই নাকি যার নাম আল-আমীন বলা হলঃ “হ্যা, সেই” অধিক যাচাইয়ের জন্য জিজ্ঞেস করল । যাকে সত্যবাদী বলা হত লোকেরা বললঃ হ্যা, সেই । তাহলে তীর সাথে কিভাবে সাক্ষাত হবে তার ঠিকানাইবা কোথায়? সুহাইব (রাযিআল্লাহু আনহু) একথা জিজ্ঞেস করলেন । সে সময়ে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাফা পাহাড়ের নিচে আরকাম বিন আবু আরকামের ঘরকে ইসলামের দাওয়াতের কেন্দ্র হিসেবে গোপনভাবে তা ব্যবহার করতেন। কোন একজন কল্যাণকামী তাকে এ ঠিকানা দিল এবং সাথে সাথে একথাও বলল যে, একটু দেখে শুনে যাবেন, যাতে কুরাইশরা জানতে না পারে। কেননা তারা এ দাওয়াতের ঘোর-বিরোধী বিশেষ করে যাদের বংশাবলী দূর্বল বা ক্রীতদাস তাদেরকে তারা খুব যুলুম করে। অতপর একদিন সুযোগ বুঝে সুহাইব (রাযিআল্লাহু আনহু) দারে আরকামে গিয়ে পৌছল । ঘরে ঢুকতেই আম্মার বিন ইয়াসার (রাযিআল্লাহু আনহু)-এর চোখে পড়ল। জিজ্ঞেস করলঃ “আম্মার তুমি এখানে?” আম্মার জিজ্ঞেস করল “তুমি?” মূলতঃ উভয়ের লক্ষ্য স্থল একই ছিল তাই একে অপরকে দেখে মুচকি হাসি হাসল এবং এক সাথেই নবুওয়াতের দায়িতৃপ্রাপ্ত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর ওখানে প্রবেশ করল । আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উভয়ের সাথে বুক মিলালেন এবং উভয়কে এক সাথে কালিমা পড়ালেন। এ দুই বড় ব্যক্তিত্ব একই সাথে ইসলাম গ্রহণ করলেন। নবী জীবনী পাঠকদের জন্যে মাক্কী যুগের যুলুম ও কষ্টের কথা উল্লেখের প্রয়োজন নেই । ইতিপূর্বে যা বর্ণনা করা হয়েছে যে, দূর্বল, ক্রীতদাস, এতীম, নিচু বংশের লোকদের প্রতি কুরাইশরা অকথ্য জোর যুলুম করত । এ পরিণতিতে সুহাইব রোমী (রাযিআল্লাহু আনহু) কে গ্রাস করেছিল তিনিও যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) লোকদেরকে প্রথমে হাবশা, পরে মদীনা মুনাওয়ারায় হিজরত করার নির্দেশ দেন। লোকদেরকে আস্তে আস্তে 114 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।