পারদর্শী ছিল। তলোয়ারের নেপুণ্য দেখত এবং দৌড় প্রতিযোগিতায় তার সাথীদের চেয়ে অগ্রগামী ছিল। তার বয়স যখন ১৫ ছিল তখন তার সুস্বাস্থ্যের কারণে তাকে আরো বড় মনে হত । তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোমের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো । কখনও একজনের দল ভারী হলে পরক্ষণে অন্য জনের ৷ এভাবে একে অপরের এলাকায় অতর্কিতভাবে আক্রমণ করে ধন-সম্পদ লুটপাট করত ৷ মহিলাদেরকে বাদি এবং ছেলেদেরকে ক্রীতদাস করে রাখত । এ যুবকেরও অবস্থা এ রকমই হয়েছিল। সে তার এলাকা থেকে কিছু দূরে গিয়েছিল আর তখনই রোমানরা অতর্কিত হামলা করে ধন-সম্পদ লুট করে নেয়, বহু লোক নিহত হয়। আর বাকীদেরকে গ্রেপ্তার করে ক্রীতদাস করে বানিয়ে যায় । বন্দীদের মধ্যে এ যুবকও ছিল যে, অন্যান্যদের সাথে রোমে চলে গিয়েছিল। আর এখনও গোলামীর জিঞ্জির পরে আছে । স্থানীয় ভাষার উপর সে যথেষ্ট দক্ষতা অর্জন করেছিল। আরবী ভাষা আস্তে আস্তে ভুলতে ছিল; কিন্তু যখনই অতীতের কথা স্মরণ হত তখন অনিচ্ছা সত্বেই বলে ফেলত যে, আমি আরাবীয়ান বংশোদ্ভুত মরুভূমির অধিবাসী । এ যুবক যার কথা আমরা আলোচনা করছি তিনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর সাহাবী সুহাইব রোমী (রাযিআল্লাহু আনহু) তার উপাধি ছিল আবু ইয়াহইয়া । তার ব্যাপারে মনে করা হত যে সে রোমের বংশোদভুত ৷ পাদ্রীর মুখে যখন সে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর আগমন বার্তা শুনল তখন মনঙ্ধায় পলায়ন করার পরিকল্পনা নিল এবং খুব চেষ্টা ও সাধনার পর সে মক্কায় পৌছতে সক্ষম হল। তার মাথার চুল লাল ছিল রোমের ভাষার উপর তার দক্ষতা আরবীর চেয়ে বেশি ছিল। তাই মঙ্কাবাসীরা তীর নাম দিল সুহাইব রোমী । মন্ধার নেতৃস্থানীয়দের মধ্যে আব্দুল্লাহ বিন জুদ*আনের অধীনে ব্যবসা-বাণিজ্য শুরু করল আর খুব দ্রুতই সে বড় ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতে লাগল । ব্যবসার সাথে সাথে সুহাইব (রাযিআল্লাহু আনহু) তীর মূল ইচ্ছার কথা ভুলে যায় নাই । একবার তিনি ব্যবসার কাজে এক দীর্ঘ সফরে বের হলেন, যখন সফর শেষে ফিরে আসলেন তখন শুনতে পারলেন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ নবুওয়াতের দাবী করছে। আর সে লোকদেরকে উন্নত চরিত্র শিক্ষা দেয়, সৎপথে আহ্বান www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।