আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ঘুম এবং মৃত্যু ইমাম আবু হামেদ গাজালী (রহঃ) কে প্রশ্ন করা হল যে, হযরত! আমরা উলামাগণের মুখে শুনে থাকি যে মৃত ব্যক্তি তার পাপের কারণে তার কবরে শাস্তি ভোগ করবে। কখনও কখনও এমন পরিস্থিতি আসে যে, কবরকে দ্বিতীয়বার খোড়া হয়ে থাকে; কিন্তু সেখানে আযাবের কোন নিদর্শন দৃষ্টিগোচর হয় না। না কোন আগুন চোখে পরে না কোন সাপ না বিচ্ছু এর কারণ কি? তিনি একটু মাথা ঝুকিয়ে চিন্তা করে বললেনঃ কখনও হয়ত বা তুমি ঘুমন্ত ব্যক্তিকে দেখেছ যে সে বিছানায় কাত পরিবর্তন করছে, আবার কখনও সে দেখে যে, কোন হত্যাকারী তার পিছু ধরেছে। কখনও দেখে যে কোন সাপ বা বিচ্ছু তাকে দৌড়াচ্ছে। কখনও দেখে যে আগুন লেগে গেছে আর সেখান থেকে পলায়ন করতেছে বা জ্বলতেছে এবং ভয়ে চিল্লাচ্ছে। সে ব্যাথা অনুভব করছে, কখনও কখনও সে চিল্লায়; কিন্তু পার্শ্বের লোক জানতেও পারে না যে তার কি হচ্ছে। কোন সময় কোন ভীতিকর স্বপ্ন দেখার পর সে সাথে সাথে ঘুম থেকে উঠে যায় এবং তখনও যেন সে তার নির্দশন দেখতে থাকে। চেহারা চিন্তান্বিত হয়, পীত বর্ণ হয়ে যায়, ঘামতে থাকে । এ ঘুম ছোট মৃত্যু তুল্য কবরের ঘুম হবে লম্বা, কবরে আযাব ও কষ্ট অবশ্যই হয়, যে তার হকদার সে তা অনুভব করে চাই তা আমাদের চোখে ধরা পরুক অথবা নাই পরুক । |e www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।