উদারতা আব্দুল্লাহ বিন মুবারক (রহঃ) ইরাকের “মরু” শহরে অবস্থান করতেন । তিনি বেশি বেশি হজ্ব করতেন। তার প্রিয়জন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা তার সাথে হজ্ব করার জন্য আকাঙ্খা করত । কারণ সে অত্যন্ত ভাল মানুষ ছিল, হজ্বে প্রচুর খরচ করতেন, এক বছর হজ্রের সময় লোকেরা তার নিকট এসে আরয করলঃ হযরত আমরা আপনার সাথে হজ্ব করতে চাই । বললঃ ঠিক আছে তোমাদের পাথেয় আমার নিকট নিয়ে আস । তিনি তাদের পাথেয় নিয়ে একটি সিন্ধুকে তা জমা করে তালা লাগিয়ে রাখলেন। অতপর যান-বাহনে লোক উঠিয়ে “মরু” থেকে বাগদাদে আসলেন। পথিমধ্যে কাফেলার সমস্ত লোকদেরকে উন্নতমানের খাবার পরিবেশন করা হল । উন্নতর ফল এবং মিষ্টি পরিবেশন করা হল । বাগদাদ পৌছার পর, পুরো শান-শওকতসহ ওখান থেকে বের হয়ে মদীনা মুনাওওয়ারায় পৌছে প্রত্যেককে পৃথক পৃথক ভাবে ডেকে জিজ্ঞেস করলেন যে, বাড়ি থেকে আসার সময় তোমাকে মদীনাতুর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে কি উপহার নিতে বলেছে? লোকেরা বলতে লাগল অমুক, অমুক জিনিস নিতে বলেছে। তখন তিনি তাদেরকে এ সমস্ত জিনিস কিনে দিলেন। এমনিভাবে মক্কায় পৌছে হজ্বের পর এক এক করে ডেকে বললেনঃ বাড়ির লোকেরা মঙ্ধা থেকে কি কি উপহার নিতে বলেছে তোমাকে? লোকেরা বলল অমুক অমুক জিনিস, তখন তিনি তাদের প্রত্যেককে তাদের পছন্দনীয় বস্তু কিনে দিলেন। মক্কা থেকে “মরু” পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে খরচ করে চললেন । যখন হজ্ব শেষে মরুতে পৌছালেন তখন দু’তিন দিন পর হহজ্রবের ক্লান্তি কাটার পর তিনি এক বিরাট দাওয়াতের ব্যবস্থা করলেন। সমস্ত হাজীদেরকে কাপড় উপহার দিলেন। অতপর এঁ সিন্দুক আনিয়ে তা খুলে প্রত্যেকের জমা করা পাথেয় বের করে যার নাম অনুযায়ী তার পাথেয় তাকে ফেরত দিলেন! এ ছিল আমাদের সালফে সালেহীনদের উত্তম চরিত্র সদাচারণ ও উদারতার দৃষ্টান্ত । 1. সীয়ার আলামুন নুবালা-৮/৩৮৬ । 10 ~~ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।