একটি হাদীস পড় প্রিয় ভাই, বোন ও সন্তানেরা! একটি হাদীস পড়ছি যা বুখারী ও মুসলিমে সাহাল বিন সা’দ আস-সায়েদী থেকে বর্ণিত হয়েছে। একদা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার কন্যা ফাতেমা (রাযিআল্লাহু আনহা) এর ঘরে এসে দেখলেন আলী (রাযিআল্লাহু আনহু) ঘরে নেই । তিনি জিজ্ঞেস করলেনঃ তোমার চাচার ছেলে কোথায়? ফাতিমা (রাযিআল্লাহু আনহা) উত্তরে বললেনঃ tee TENS NEALE Eo 53 2506) “ho আমার ও তার মাঝে মনমালিন্য হয়েছে তাই সে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং দুপুরে আমার নিকট আরাম করে নাই । আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন এক ব্যক্তিকে বললেনঃ 5A 22 ih দেখ সে কোথায়? লোকটি ঘুরে এসে বললঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সে মসজিদে শুয়ে আছেন। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গিয়ে দেখলেন আলী (রাযিআল্লাহু আনহু) মসজিদে শুয়ে আছেন। তার চাদর বাহু থেকে সরে গেছে এবং শরীরে মাটি লেগে আছে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ tl WIPE al! bl |G উঠ হে মাটির বাপ! উঠ হে মাটির বাপ। সাহাল বিন সা'দ (রাযিআল্লাহু আনহু) বলেনঃ আলী (রাযিআল্লাহু আনহু) এর নিকট সবচেয়ে পছন্দনীয় উপাধি ছিল “মাটির বাপ”! kh [=] [= www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।