আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

শাহজাদাকে মূল্যবান উপদেশ সুলতান মুহাম্মাদ ফাতেহ, উসমানী শাসনামলের একজন প্রসিদ্ধ খলিফা ছিলেন। তিনি এ মর্যাদা লাভ করেছিলেন যে, তার শাসনামলে কোসতানতানিয়া (ইস্তাম্বুল) বিজয় হয়। তার পূর্বে কয়েকজন শাসক চেষ্টা করেছিলেন তা বিজয়ের জন্য । কেননা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুলতান মুহাম্মাদ ফাতেহ্‌ বড় আলেম, বাহাদুর, ন্যায় বিচারক মুত্তাকী, অত্যন্ত নম ছিলেন। তুমি কি জান যে যখন তিনি কোসতানতানিয়া বিজয় করেন তখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর । হ্যা ইতিহাস আমাদেরকে এ সাক্ষ্যই শুনাচ্ছে। যখন সুলতান মুহাম্মাদ ফাতেহ মৃত্যুর নিকটবর্তা হলেন তখন তিনি তার সন্তানকে ডেকে কিছু উপদেশ দিলেন। আস, শোন! এক বাদশাহ তার সন্তানকে কি উপদেশ দিচ্ছে। হে আমার ছেলে! আমি মৃত্যুর দরজায় দন্ডায়মান যে কোন সময় আমার মৃত্যু হতে পারে; কিন্তু আমি মরব এজন্য আফসোস করছি না এজন্য যে, আমি আমার পরে তোমার মত সন্তানকে রেখে যাচ্ছি । জনসাধারণের প্রতি ন্যায় বিচার, দয়া, অনুগ্রহ পরায়ণ হবে। কোন প্রকার পার্থক্য হীনভাবে সমস্ত জনসাধারণের সাথে সমান আচরণ করবে, দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে সর্বাত্মক চেষ্টা চালাবে। আর তা পৃথিবীর সমস্ত রাষ্ট্র নায়কের উপর ফরজ । দ্বীনকে সব কিছুর চেয়ে বেশি প্রাধান্য দিবে। আর এমন ব্যক্তিকে নিজের সংস্পর্শে রাখবে না যে, দ্বীনকে গুরুত্বপূর্ণ বলে মনে করে না। কবীরা গুনাহ থেকে বিরত থাকে না। ফাহেসা কাজ পছন্দ করে। বিদ‘আত ও অপসংস্কৃতি থেকে দূরে থাকবে এবং এমন লোক থেকে ও দূরে থাকবে, যারা এ সমস্ত কাজ পছন্দ করে এবং তা করে থাকে । স্বদেশে জিহাদের ঝান্ডাকে কখনও অবনত হতে দিবা না, বায়তুল মালের সংরক্ষণ করবা, অনর্থক তা থেকে সম্পদের প্রতি লোভ করবে না। তবে ইসলামের নির্দেশক্রমে তা ব্যবহার করবে। গরীব দুঃখীর রণ্যীর ব্যবস্থা করবে । হক্দারদের জন্য খরচ করবে এবং তাদেরকে ইজ্জত দিবে। 105 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।