আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

সূর্যের কিরণ কুফরীর অন্ধকারকে দূরভীত করার জন্য আলোক উজ্জ্বল হল। মুসলামনদের সিপাহসালার সা'দ বিন আবি ওয়াস্কাস (রাযিআল্লাহু আনহু) মুজাহিদদের সামনের সারিতে অবস্থান নিলেন। অতপর মুজাহিদে ইসলাম ও দুশমনে ইসলাম মুখোমুখী হল এবং যুদ্ধ শুরু হল । তিন দিন পর্যন্ত উভয বাহিনীর মাঝে সাধারণ যুদ্ধ চলতে থাকল । ইতিমধ্যে ভ্রান্তির অন্ধকারে বিভোর ইরানী বাহিনীর মাথাকে যা লা-ইলাহা ইল্লাহর অর্থ বুঝতে অক্ষম ছিল তা মুসলিম মুজাহিদরা পিষতে ছিল এবং তারা লা-ইলাহা ইল্লাহর আলো থেকে বঞ্চিত কাফেরদের মাথাকে উড়িয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত ইসলামের শত্রুরা পরাজয়ের গ্রানী ভোগ করে ছিন্ন ভিন্ন হয়ে গেল। মুসলমানদের তরবারীর ঝংকার আর ছোরার চমকে তারা পরাভূত হল। মুসলমানরা এতিহাসিক বিজয় লাভ করল । চতুর্থ দিন সা'দ বিন আবি ওয়াক্কাস (রাযিআল্লাহু আনহু) কিসরার প্রাসাদে প্রবেশ করলেন যে এক হাজার বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে ছিল। যখন সা'দ (রাযিআল্লাহু আনহু) কিসরার প্রসাদকে, স্বর্ণ খচিত করে সুসজ্জিত অবস্থায় দেখলেন এবং সেখানে হিরা, জাওহারসহ মূল্যবান পাথর ও মতির নক্সা করা দেখে অনিচ্ছা সত্বেও আল্লাহর নিকট কান্নায় অশ্রচসজল হয়ে কুরআনে কারীমের এ আয়াত তেলাওয়াত করতে লাগলেনঃ অর্থঃ “তারা পশ্চাতে রেখে গিয়েছিল কত উদ্যান ও প্রস্ববন, কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ, কত বিলাস উপকরণ, যা তাদেরকে আনন্দ দিত এরূপই ঘটেছিল এবং আমি এসমুদয়ের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে । আকাশ ও পৃথিবী কেউই তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে অবকাশ ও দেয়া হয়নি ।' (সূরা দুখান-২৫-২৯) ৷, এ ঘটনার বিস্তারিত বর্ণনা আল-বেদায়া ওয়ান নেহায়া- ৬২১/৯, হায়াতুল সাহাবা- ৫১৫/৪, তারিখ ত্বাবারী- ৩৩/৩ আরোও অন্যান্য ইতিহাস গ্রন্থে । Lee www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।