ফকীরের বেশে মুজাহিদ ইরানি সিপাহসালার রুস্তমে নেতৃত্বে ৮২,০০০ হাজার সৈন্য ছিল। যখন মুসলিম মুজাহিদের তাদের মুকাবেলার জন্য ইরানের সীমান্তে পৌছল তখন তাদের সংখ্যা ছিল মাত্ৰ সাত বা আট হাজার । তখন রু্তম মুসলমানদের সিপাহসালার সা’দ বিন ওয়াক্কাস (রাযিআল্লাহু আনহু) এর নিকট এ বার্তা দিয়ে তার দূত পাঠাল যে, তুমি তোমার সৈন্যদের মধ্য থেকে কাউকে প্রতিনিধি করে আমার নিকট পাঠাও যাতে করে আমি তার সাথে মত বিনিময় করতে পারি। সা'দ বিন আবি ওয়ান্কাস তার উত্তরে রাবী বিন আমের (রাযিআল্লাহু আনহু) কে পাঠালেন। সে তখন ২৩ বছর বয়সী এক যুবক ছিল এবং অর্থনৈতিকভাবে দূর্বল সাহাবাগণের একজন ছিলেন। তাকে বললেনঃ যাও তোমার পোশাক কোন পরিবর্তন করবে না। কেননা আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দ্বারা মর্যাদাবান করেছেন। যদি আমরা ইসলাম ব্যতীত অন্য কোন কিছুকে মর্যাদার মাধ্যম হিসেবে খুঁজি তাহলে আল্লাহ্ আমাদেরকে লাঞ্চিত করবেন। রাবী বিন আমের (রাযিআল্লাহু আনহু) স্বীয় সিপাহসালার সা'দ বিন আবি ওয়াক্কাস (রাযিআল্লাহু আনহু) এর উপদেশ শুনে তার সাধারণ ঘোড়া এবং সাধারণ পোশাকে হাতে ছোট্ট একটি বর্শা নিয়ে রওয়ানা হলেন যখন রু্তমের নিকট খবর পৌছল যে, মুসলমানদের প্রতিনিধি তার নিকট আসতেছে তখন সে তার আশে- পাশে তার শাসকবর্গ, মন্ত্রী পরিষদ, সৈন্য-সামন্তকে একত্রিত করল । তারা সবাই সারিবদ্ধ হয়ে প্রস্তুত থাকল যাতে করে তাদের এ চিত্র দেখে মুসলমান প্রতিনিধি আত্মবল হারিয়ে ফেলে এবং ভাল করে কথা না বলতে পারে। এতদ্ব্যতীত মুসলমানদের প্রতিনিধি আগমনের সংবাদ শুনে রুস্তম তার সিংহাসনকে স্বর্ণের তারে নির্মিত গদী, রেশমী এবং মূল্যবান ইয়াকুত, জাওহার দ্বারা সুসজ্জিত তাজ পরে সোনালী সিংহাসনে বসে ছিল। যখন রাবী বিন আমের (রাযিআল্লাহু আনন্ু) সেখানে পৌছল তখন রুস্তম তার সৈন্য, মন্ত্রী পরিষদকে নির্দেশ দিল যে, তাকে ভিতরে নিয়ে আস । রাবী বিন আমের (রাযিআল্লাহু আনহু) এর সাধারণ পোশাক, ছোট্ট ঘোড়ায় আরোহণরত অবস্থায় প্রবেশ করছিল এবং রেশমী সিংহাসনকে ঘোড়ার খুরাঘাতে পদদলিত করে সামনে চলতে থাকল শরীলের সাথে হাতিয়ারও ছিল । সৈন্যরা বললঃ তোমার হাতিয়ার খুলে রাখ । রবী বিন আমের (রাযিআল্লাহু আনহু) বললঃ 101 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।