অনুবাদকের আর্য সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী করেছে, অসংখ্য, অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি ছিলেন কুরআনুল কারীমের একটি বাস্তব নমুনা । মানুষের যৌবনকাল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ; বরং জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি যৌবনকালেই হয়ে থাকে ইসলামের দৃষ্টিতেও যৌবনকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ । তাই হাদীসে বর্ণিত হয়েছে যে, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্রের উত্তর না দেয়া পর্যন্ত কোন মানুষ তার পা নড়াতে পারবে না। তার মধ্যে একটি হল যৌবনকাল সম্পর্কে যে সে তার যৌবনকালকে কিভাবে অতিক্রম করেছে। অন্য হাদীসে বর্ণিত হয়েছে যে, কিয়ামতের দিন সাত প্রকার লোক আল্লাহর থাকবে না। তাদের এক প্রকার হল এ সমস্ত যুবকরা যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। যৌবনকালকে কাজে লাগাতে দরকার উপযুক্ত দিক নির্দেশনা; কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা হল এই যে, আজকের উন্ক্ত, অবাধ আকাশ সংস্কৃতির সুবাদে আমাদের যুব সমাজে প্রতিনিয়ত চারিত্রিক বিপর্যয় ঘটছে। এ সমস্ত অপসংস্কৃতির কড়াল গ্রাসে সুমহান আদর্শে লালিত নির্ভেজাল ইসলামী সংস্কৃতি আজ স্বয়ং মুসলমানদের ঘরে মৃত্যু শয্যায় শায়িত । ইসলামী সংস্কৃতির এ ক্রান্তিকালে আন্তর্জাতিক ইসলামী প্রকাশনা সংস্থা দারুস আওরাক” নামক উদ্দু বইটি ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাসের ঘটনা সম্বলিত এ বইটি ইসলামী সংস্কৃতিকে পুনর্জাগরণের ক্ষেত্রে এক মাইল ফলক । এ বইটি দেখে আমি তা অনুবাদের প্রয়োজনীয়তা অনুভব করি। তাই কালবিলম্ব না করে সম্মানিত লেখকের অনুমতিক্ৰমে আমার কাচা হাতেই এর অনুবাদ শুরু করি। এ আশায় যে, এ গ্রন্থ পাঠে আমাদের সমাজ কিছুটা হলেও সালফে সালেহীনদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গঠনে আগ্রহী হবে Ein www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।