আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) নানারূপ পীড়া দিতে থাকে মরুভূমির উত্তপ্ত বালিতে তাকে শুইয়ে দিয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখা হতো । বেত্রাঘাতে গোটা দেহ জর্জরিত করা হতো । ভুখা রাখা হতো । গলায় রশি বেঁধে দুষ্ট ছেলেদের হাতে তাকে তুলে দেয়া হতো । তারা তীকে মক্কার অলিতে-গলিতে, শহরে-বাইরে, পাহাড়-পর্বতে ও মরুপ্রান্তরে টেনে নিয়ে ফিরতো এবং বেদম মারপিট করতো । হযরত বিলাল (রা) এ সব নির্যাতনই সহ্য করে যেতেন আর মুখে ‘আহাদ’ ‘আহাদ’ উচ্চারণ করতেন। হযরত আম্মার (রা) তার পিতা ইয়াসির এবং মাতা সুমাইয়ার সাথে একত্রে মুসলমান হন। আবু জাহেল তাদেরকে নানারূপে ক্লেশ দিতো । জালিম আবূ জাহেল হযরত সুমাইয়া (রা)-কে অত্যন্ত নিষ্ঠুরভাবে বর্শার আঘাতে শহীদ করে। হযরত যুবায়র (রা)-কে আবূ জাহেল এতই প্রহার করে যে, প্রহারের ফলে তিনি অন্ধ হয়ে. যান। এমন গোলাম-বাদীর সংখ্যা প্রচুর যাদেরকে এত কঠোর ও অমানবিক নির্যাতন করা হয় যে, এগুলো কল্পনা করতেও শরীর শিউরে উঠে। কিন্তু ইসলাম এমনি এক শক্তি যে, এঁ নিষ্টুর নরপিশাচের এতরূপ নির্যাতন করেও কোন একটি মুসলমানকেও ইসলামচ্যুত করে মুরতাদ বানাতে সমর্থ হয়নি। হযরত উসমান (রা) ছিলেন বনী উমাইয়া গোত্রের একজন ধনাঢ্য ব্যক্তি । ইসলাম গ্রহণের অপরাধে তীর চাচা রশি দিয়ে তাকে বেধে বেদম প্রহার করে এরং নানাভাবে দৈহিক নির্যাতন চালায় । হযরত যুবায়র ইব্‌ন আওআম (রা)-কে তার চাচা চাটাইর উপর শুইয়ে দিয়ে তার : নাকে ধোঁয়া দিতো । হযরত আবূ যর গিফারী (রা)-কে কুরআন পড়তে শুনে কুরায়শরা এরূপ প্রহার করে যে, তীর সংজ্ঞা লোপ পায় এবং তিনি ভূমিতে লুটিয়ে পড়েন। তারা তীকে প্রাণে বধ করতেই উদ্যত হয়েছিল । এমন সময় হযরত আব্বাস (রা) এই বলে তাদেরকে বাধা দেন যে, এ হচ্ছে বনী গিফার গোত্রের লোক। তোমাদের বাণিজ্য কাফেলা চলার পথেই এদের বাস । এরা. তোমাদের নাকে দম এনে তবে ছাড়বে অর্থাৎ বাণিজ্য কাফেলার পথ কদ্ধ করে অর্থনৈতিকভাবে তোমাদেরকে অবরোধ করবে। হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-কেও অনুরূপভাবে কা'বা প্রাঙ্গণে প্রহার করতে করতে তারা বেহুশ করে ফেলে । অনুরূপভাবে হযরত খাব্বাব ইব্‌ন আরাতকে তারা নানাভাবে নির্যাতন করে। একবার জ্বলন্ত অঙ্গারের উপর তাকে চিৎ করে শুইয়ে দিয়ে এক ব্যক্তি তার বুকের উপর চেপে বসে যাতে তিনি পার্শ্ব পরিবর্তন করতে না পারেন। তীর কোমরের চামড়া ও গোশত পুড়ে গিয়ে কাবাব হয়ে যায়। কোন কোন সাহাবাকে গরু বা উটের কাচা চামড়ার জগ গম যা অঙ্গারের উপর ফেলে দিতো । নবী করীম (সা)-এর সাথে ধৃষ্টতামূলক আচরণ | হযরত মুহাম্মদ (সা) একদিন খানায়ে কা'বায় সালাতরত ছিলেন। এমন সময় উক্বা ইব্ন আবী মু'আইত তার গলায় চাদর ফেলে এভাবে পেচাতে লাগলো যে, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। সংবাদ পেয়ে হযরত আবূ বকর (রা) দৌড়ে আসলেন এবং তাঁকে দুষ্টের:. কবল থেকে উদ্ধার করলেন। 'সাথে সাথে তিনি কুরায়শদেরকে লক্ষ্য করে বললেন : dll Jos vie, sbi Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।