হযরত মুহাম্মদ (সা) ৯৩ দৈহিক নিৰ্যাতন করতেও ছাড়তো না। একবার হযরত সা‘দ ইব্ন আবী ওয়াল্কাস (রা) মুসলমানদের একটি ঘাঁটিতে সালাত আদায় করছিলেন। অতর্কিতে সেখানে কয়েকজন মুশরিক মক্কাবাসীর আগমন ঘটলো । তারা অত্যন্ত কঠোরভাবে মুসলমানদেরকে সালাত আদায়ে বাধা দিলো । হযরত সাআদ (রা)-ও অত্যন্ত শক্তভাবে তার মুকাবিলা করেন । একজন বিধর্মী হযরত সাআদ (রা)-এর তরবারির আঘাতে আহতও হয়। আল্লাহ্র রাস্তায় এটাই ছিলো মুসলমানদের সর্বপ্রথম তরবারি চালনা । একদিন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ও হযরত আলী (রা) একটি খঘীটিতে. সালাত আদায়ে রত ছিলেন। এমন সময় কোথা থেকে আবু তালিব এসে সেখানে উপস্থিত ৷ তিনি নীরবে দাড়িয়ে তা লক্ষ্য করলেন । তারপর যখন তীদের সালাত শেষ হলো, তখন তিনি বললেন : এ কোন্ ধর্ম তোমরা গ্রহণ করলে ? হযরত মুহাম্মদ (সা) নির্বিকারে জবাব দিলেন : এটাই হচ্ছে ইবরাহীম (আ)-এর ধর্ম । সাথে সাথে তিনি চাচাকেও এ ধর্ম গ্রহণের দাওয়াত দিলেন। জবাবে আবূ তালিব বললেন : আমি তো আমার বাপ-দাদার ধর্ম ত্যাগ করবো না । কিন্তু হযরত আলী (রা)-কে উদ্দেশ করে বললেন : বেটা, তুমি কিন্তু মুহান্মদ (সা)-এর সঙ্গ পরিত্যাগ করবে না। আমার গভীর আস্থা রয়েছে যে, মুহাম্মদ তোমাকে পুণ্য ছাড়া কোনদিন পাপের উৎসাহ দিবেন না। মোদ্দাকথা, ওয়াহী অবতীর্ণ হওয়ার দিন থেকে শুরু করে তিন বছরকাল পর্যন্ত ইসলামের প্রচারকার্য নীরবে নিভূতে চলতে থাকে এবং সৌভাগ্যবানরা ধীরে ধীরে ইসলামের দিকে আকৃষ্ট হতে থাকেন। এবার আল্লাহ্র পক্ষ থেকে নির্দেশ এলো ওয়াহীর মাধ্যমে : lll (হে রাসূল!) আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন। এ নির্দেশ আসার পর প্রিয়নবী (সা) সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং এক একটি করে কবীলার নাম ধরে সবাইকে উচ্চৈঃস্বরে আহবান জানাতে লাগলেন। আরবের তৎকালীন প্রথা অনুসারে লোকজন এসে তীর চতুল্পার্শ্বে জমায়েত হলো । তখন তিনি বললেন : MES Ll Sas sl eSa ns gil SHAS হে কুরায়শ, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে, সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর শত্রুর আক্রমণ হবে। তাহলে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে ? . সকলে সমস্বরে বলে উঠলো : “আলবৎ, আমরা সব সময় আপনাকে সত্যকথা বলতে শুনেছি।” এবার হযরত মুহাম্মদ (সা) বলে উঠলেন : “আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, অপ্লানর বাতি:অভি নিকটরতী ৷ ভার প্রতি যান আনয়ন করো, যাতে-করে তার শাস্তি থেকে রেহাই পেতে পারো ।” : তার কথা শুনে কুরায়শরা হেসে উঠলো। আবূ লাহাব বলে উঠলো, “তোমার জন্য ধ্বংস আসুক : এজন্যেই কি তুমি আমাদেরকে ডেকে এনেছো ?” - Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।