আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

৯২ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) তারপর একের পর এক ওয়াহী আসা অব্যাহত থাকে। একদা হযরত জিবরাঈল আমীন হযরত মুহাম্মদ (সা)-কে পাহাড়ের পাদদেশে নিয়ে যান। তীর সম্মুখে নিজে ওযু করেন। রাসূলুল্লাহ (সা)-ও তার দেখাদেখি অনুরূপ ওযু করেন। তারপর জিবরাঈল (আ) তাকে নামায পড়ালেন। ইসলাম প্রচারের সূচনা তাওহীদ প্রচারের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ্‌ (সা) তাওহীদের তথা ইসলামের প্রচারকার্য শুরু করেন। লোকজনকে শির্ক থেকে বিরত রাখার এবং তাওহীদ বা আল্লাহ্র একত্বের দাওয়াতের কাজ তিনি নিজ ঘর থেকেই শুরু করেন। সর্বপ্রথম হযরত খাদীজা (রা) তীর প্রতি ঈমান আনয়ন করেন। হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) এবং যায়দ ইব্‌ন হারিছা (রা) প্রথম দিনই তীর প্রতি ঈমান আনয়ন করেন। এরা সবাই ছিলেন তার ঘরের মানুষ ৷ তীর বন্ধু হযরত আবূ বকর (রা)-ও ঈমান আনয়ন করেন। সর্বপ্রথম ঈমান আনয়নকারীদের একজন ছিলেন তার সহধর্মিণী, একজন চাচাতো ভাই, একজন আযাদকৃত ক্রীতদাস আর একজন ঘনিষ্ঠ বন্ধু । বলা বাহুল্য, এদের প্রত্যেকেই তার আচার-আচরণ সম্পর্কে সম্যক অবহিত ছিলেন এবং তার জীবনের কোন দিক এদের কাছে গোপন ছিলো না । এদের সর্বপ্রথম ঈমান.আনয়ন তার উন্নত চরিত্রের একটি বলিষ্ঠ প্রমাণ ৷ প্রথমে তিনি তীর এ প্রচারকার্য গোপনে গোপনে নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবের মধ্যে সীমাবদ্ধ রাখেন । প্রথম পর্যায়ে হযরত আবূ বকর সিদ্দীক (রা) সবচাইতে উল্লেখযোগ্য অবদান রাখেন । তার বন্ধুমহল কুরায়শদের মধ্যে অনেক বিস্তৃত ছিলো। তারই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা), হযরত তালহা ইব্ন উবায়দুল্লাহ্‌ (আ), হযরত সা‘দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা), হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা), হযরত যুবায়র ইব্‌ন আওয়াম (রা) প্রমুখ ঈমান আনয়ন করেন। এরপর হযরত আবূ ' উবায়দা ইবনুল জাররাহ (রা), হযরত আবূ সালামা (রা), হযরত আবদুল আসাদ ইব্‌ন হিলাল (রা), হযরত উছমান ইব্‌ন মাজউন (রা), হযরত কুদামা ইব্‌ন মাজউন (রা), হযরত সাঈদ ইব্ন যায়দ (রা), হযরত উমর (রা)-এর ভগ্নি হযরত ফাতিমা (রা) প্রমুখও ইসলামে দাখিল হন। এঁদের পরে হযরত সাদ ইব্‌ন আবী ওয়ান্কাসের সহোদর হযরত উমায়র (রা), হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা), হযরত জাফর ইব্‌ন আবূ তালির (রা) প্রমুখ ঈমান আনয়ন করেন এবং এ ভাবে মুসলমানদের একটি ছোটখাট জামাআত তৈরী হয়ে যায়। এঁদের মধ্যে নারী-পুরুষ, যুবা, বৃদ্ধা সর্বশ্রেণীর লোক ছিলেন। মুশরিকদের ভয়ে মুসলমানরা মক্কার বাইরে পাহাড়ের ঘাটিতে গিয়ে সালাত আদায় করতেন । তিন বছর পর্যন্ত ইসলামের প্রচারকার্য এভাবে গোপনে গোপনেই হতে থাকে এবং শনৈঃ শনৈঃ লোকজন শির্ক ও মূর্তিপূজা থেকে বিমুখ হয়ে ইসলামে দাখিল হতে থাকে । এ তিন বছর পর্যন্ত কুরায়শদের প্রতিটি মজলিশে এ নতুন ধর্মের কথা আলোচিত হতে থাকে ৷ মুসলমানরা যেহেতু নিজেদের নবধর্মে দীক্ষিত হওয়ার কথা প্রচার করতেন না, তাই তাদের নিজেদের মধ্যেও একে অপরকে মুসলমান বলে সম্বোধন করতে পারতেন না৷ কুরায়শরা প্রথম দিকে এ নতুন ধর্মকে তেমন গুরুত্বপূর্ণ বা মারাত্মক কিছু বলে মনে করেনি। তাই তারা এ নিয়ে ঠাট্টা-বিদ্বপ করতো এবং মুসলমানদেরকে মৌলিকভাবে কষ্ট hr SVE RAE es AA DO La ctl De ksi ahaa loli - হয়ে উঠেনি । কুরায়শের কোন কোন দুষ্ট লোক ফাক পেলেই দুর্বলতার সুযোগে মুসলমানদেরকে WWW. লোক weebly.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।