আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুহাম্মদ (সা) bE | . ৮৯ (সা) তৎক্ষণাৎ তাদের আবেদন মঞ্জুর করেন এবং বলেন যে, যায়দ যদি তোমাদের সাথে চলে যেতে চায়, তবে আমার পক্ষ থেকে তার অনুমতি রইলো । সাথে সাথে যায়দকে ডাকানো হলো। হযরত মুহাম্মদ (সা) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এদেরকে চিনতে পারছো ? : জবাবে যায়দ বললেন, জ্বী হা। এরা হচ্ছেন আমার পিতা ও চাচা । হযরত মুহাম্মদ (সা) বললেন, এরা তোমাকে নিতে এসেছেন। আমার পক্ষ থেকে তোমার যাবার অনুমতি আছে। জবাবে যায়দ বললেন : আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। তখন তার পিতা হারিছ ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তুই কি স্বাধীনতার উপর গোলামীকেই প্রাধান্য দিচ্ছিস ? যায়দ মুখের উপর বললেন, জ্রী হা । আমি মুহাম্মদ (সা)-এর মধ্যে এমন কিছু প্রত্যক্ষ করেছি যে, তার মুকাবিলায় আমি পিতাকে কেন, সারা পৃথিবীরও প্রাধান্য দিতে পারি না । হযরত মুহাম্মদ (সা) যায়দের মুখে এ জবাব শুনে তৎক্ষণাৎ তার হাত ধরে কাবা ঘরে উপস্থিত হলেন এবং চীৎকার করে ঘোষণা করলেন, “লোক সকল ! তোমরা সাক্ষী থেকো, আজ থেকে আমি যায়দকে মুক্ত করছি এবং তাকে আমার ছেলে রূপে গ্রহণ করছি ।” সে হবে আমার উত্তরাধিকারী এবং আমি হবো তার উত্তরাধিকারী ৷ যায়দের পিতা ও পিতৃব্য তা দেখে অত্যন্ত আনন্দিত হলো এবং যায়দকে হযরত মুহাম্মদ (সা)-এর কাছে খুশীমনেই রেখে গেলেন। সেদিন থেকে যায়দ ইব্‌ন * হারিছ হলেন যায়দ ইব্‌ন মুহাম্মদ (সা) কিন্তু হিজরতের পর যখন মহানবীর প্রতি ওয়াহী নাযিল হলো যে পালক পুত্রকে পুত্র বলা যাবে না, তখন থেকে আবার সকলে তাকে যায়দ ইব্ন হারিছা নামেই ডাকতে থাকেন কিন্তু হযরত মুহাম্মদ (সা) তাকে পূর্ববৎ ভালবাসতে থাকেন বরং তার এ অনুরাগ আরো বৃদ্ধি পায়। এ ঘটনা দ্বারাই বোঝা যায় যে, নবুওয়াতের পূর্বেও মুহাম্মদ (সা)-এর চরিত্র কত উন্নত ছিল। আল্লাহ্র দিকে মনোনিবেশ বত্রিশ অথবা পঁয়ত্রিশ বছর বয়ঃক্রমকালে হযরত মুহাম্মদ (সা)-এর আল্লাহৃতে অনুরাগ বৃদ্ধি পায় এবং তিনি অত্যধিক নির্জনতাপ্রিয় হয়ে উঠেন। তিনি প্রায়ই একটি জ্যোতি (নুর) দেখতে পেতেন এবং এতে তিনি অত্যন্ত আনন্দিত হতেন। এ জ্যোতির মধ্যে কোন আকার দেখা যেতো না বা কোন আওয়াজও শোনা যেতো না। আরবের মুশরিকী প্রথা-পদ্ধতির প্রতি তিনি সৰ্বদাই বিমুখ ছিলেন। একদা মক্কায় প্রতিমা পূজারীরা কোন উৎসব উপলক্ষে তাঁর সন্মুখে দেবমূর্তির প্রতি উৎসগীকৃতি খাবার রেখে দেয়। তিনি সে খাবায় যায়দ ইব্‌ন আমরের দিকে ঠেলে দিলেন। কিন্তু তিনিও তা খেলেন না, বরং প্রতিমা পূজারীদেরকে লক্ষ্য করে বললেন, আমরা দেবমূর্তির নামে উৎসর্গিত খাবার খাই না । ইনি হচ্ছেন সেই যায়দ ইব্‌ন আমর ইব্ন নুফায়ল, যার কথা উপরে বর্ণিত হয়েছে এবং যিনি হযরত উমর (রা)-এর চাচা ছিলেন। তিনি নির্জনতার মুহূর্তগুলোতে আল্লাহ্‌র সৃষ্টিলীলা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন এবং অধিকাংশ সময়ই আল্লাহ্‌র গুণগানে রত থাকতেন মুশরিকী কার্যকলাপ ও প্রথা-পদ্ধতি থেকে পুরোপুরি দূরে থাকতেন বয়স চল্লিশ বছরের যতই নিকটবর্তী হতে লাগলো তার নির্জনবাস ততই বৃদ্ধি পেতে লাগলো । প্রায় সময়ই তিনি ছাতু ও পানি নিয়ে হেরা পর্বতের গুহায় চলে যেতেন এবং সেখানে গিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত যিকির-আযকার ও ইবাদতে নিমগু থাকতেন। যখন ছাতু ও পানি শেষ হয়ে যেতো তখন ঘরে এসে পুনরায় ছাতু ও পানি নিয়ে যেতেন এবং পুনরায় আল্লাহ্‌র ইবাদতে নিমগন হতেন। হেরা গুহা হলো হেরা পর্বতের একটি গুহা । হেরা পর্বতকে : সঁললাশ্োল উনলিিলাত্ব /খবা এ) ২ Www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।