৮৮ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) আসওয়াদ ইব্ন মুত্তালিব ইবন আসাদ ইব্ন আবদুল উজ্জা, আবূ হুযায়ফা ইব্ন মুগীরা ইব্ন উমর ইব্ন মাখদূম এবং কায়স ইব্ন আদী আস্-সাহামী অগ্রণী ছিলেন। এরা যেমন করেই হোক এ ব্যাপারটির একটি সুরাহা কামনা করছিলেন। হযরত নবী (সা)-এর এ ফায়সালায় তারা অত্যন্ত মুগ্ধ হন । ঘটনাচক্রে এ নিয়ে যদি যুদ্ধ বাধতো তাহলে এ হতো জাহিলিয়াত যুগে সংঘটিত এ যাবৎ কালের সবচাইতে প্রচণ্ড ও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ । হাজরে RT AEC TR NRE বর বদ হয় পয়ত্ৰিশ বছর । মান-মর্যাদা ও জনপ্রিয়তায় সম্ভবত তিনিই ছিলেন মক্কার শীর্ষস্থানীয় পুরুষ । কেউ তার শত্ৰু ছিল না। সকলেই তাকে ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখতো এবং ভালবাসতো ৷ তার বিচক্ষণতা, সুন্দর চালচলন, বিশ্বস্ততা ও আমানতদারীর দেশজোড়া খ্যাতি ছিল ব্যবসা তার পেশা ছিলো । খাদীজা (রা)-এর সঙ্গে শাদী হবার পর বেশ সচ্ছলতার সাথেই তার জীবন অতিবাহিত হচ্ছিলো। একবার দেশে খুব দুর্ভিক্ষ দেখা দেয়। তার চাচা আবূ তালিবের পরিবারের লোকসংখ্যা ছিল বেশী ৷ খান্দানের প্রবীণতম ব্যক্তি এবং বনী হাশিম গোত্রের সরদার : রূপে তার প্রভূত সম্মান ছিল। কিন্তু সাংসারিক সচ্ছলতার অভাবে খুব কষ্টেই তার জীবিকা নির্বাহ হতো । চাচার এ অর্থকষ্ট লক্ষ্য করে একদিন তিনি তার অপর চাচা আব্বাসকে লক্ষ্য করে বললেন, আজকাল দেশে দারুণ দুর্ভিক্ষ চলছে। আবূ তালিবের সংসার বড় । তার পুত্রকে আপনি আপনার সংসারে নিয়ে যান আর একজনকে আমি আমার সংসারে নিয়ে আসি । এভাবে তীর সাংসারিক বোঝা বেশ হালকা হয়ে যাবে। তার এ পরামর্শ আব্বাসের খুবই মনঃপূত হলো । তারা দু'জনে তখন আবূ তালিবের খিদমতে উপস্থিত হয়ে তাদের প্রস্তাব তার কাছে পাড়লেন। জবাবে আবূ তালিব বললেন : আকীলকে তো আমার কাছে থাকতে দাও আর অন্যদেরকে ইচ্ছে হলে তোমরা নিয়ে যেতে পার । সে মতো হযরত জা‘ফরকে হযরত আব্বাস নিয়ে গেলেন আর হযরত আলীকে হযরত মুহাম্মদ (সা) তার নিজ ঘরে নিয়ে আসলেন । এটা এ বছরেরই ঘটনা, যে বছর কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছিল। কিন্তু এটা কাবা নির্মাণের . সময়কার উপরোক্ত ঘটনার পূর্ববর্তী ঘটনা । তখন হযরত নবী (সা)-এর বয়স ছিল পঁয়ত্রিশ বছর আর হযরত আলী (রা)-এর বয়স ছিলো পীচ বছর । যায়দ ইব্ন হারিছ-এর প্রতি স্েহ হযরত খাদীজাতুল কুবরা (রা)-এর ভাতিজা হাকীম ইব্ন হিযাম কোথা থেকে যেন একটা ক্রীতদাস কিনে এনে তাঁর ফুফু হযরত খাদীজা (রা)-কে দান করেন। হযরত খাদীজা (রা) তাকে হযরত মুহাম্মদ (সা)-এর খিদমতে সমর্পণ করেন। এরই নাম ছিল যায়দ ইব্ন হারিছা। আসলে ইনি একজন স্বাধীন খ্রিস্টান বংশের সন্তান ছিলেন। কোন এক লুটপাটের সময় তিনি ধৃত হয়ে ক্রীতদাসরূপে বিক্রিত হয়ে যান। কিছুদিন পর তার পিতা হারিছা এবং চাচা কাআব যখন জানতে পারলেন যে, তাদের ছেলে যায়দ মক্কার কোন একটি পরিবারে দাসরূপে বসবাস করছেন, তখন তারা উভয়ে মক্কায় এসে হযরত মুহাম্মদ (সা)-এর খিদমতে উপস্থিত হয় এবং বিনীতভাবে প্রার্থনা জানান যে, তাদের ছেলেটিকে যেন তিনি মুক্ত করে দেন। হযরত মুহাম্মদ Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।