আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ M ইসলামের ইতিহাস (থম খণ্ড) EER HEE TEE EIEN THERE গোটা আরবে এ নামটি বলতেই সকলে তার কথাই বুঝতো এবং এ নামেই লোকে তাকে এক ডাকে চিনতো বা স্মরণ করতো । নিখিল ভারত থিওসফিক্যাল সোসাইটির নেত্রী বিখ্যাত ইংরেজ মহিলা মিসেস এনি বেসান্ত লিখেন : শ্ৰেষ্ঠ নবীর [হযরত মুহাম্মদ (সা)- ET EE EEE SE SRE করেছে, তা হলো তার সেই অনন্য বিশেষণ যা তার স্বদেশবাসীকে তাকে আল-আমীন (পরম বিশ্বস্ত) নামে অভিহিত করতে বাধ্য করেছিল । মুসলিম অ-মুসলিম নির্বিশেষে সকলের কাছে এর চাইতে বেশী অনুসরণযোগ্য ব্যাপার আর কিছুই হতে পারে না৷ যার গোটা সত্তা সততা ও সত্যবাদিতার প্রতিমূর্তি, তিনি যে সর্বাধিক সম্বান্ত ও সম্মানিত তাতে সন্দেহের অবকাশ কোথায়? সত্যের পয়গাম-বাহক কেবল এমন ব্যক্তিই হতে পারেন। হিলফুল ফুযুল WE SNOT TET TUE CE UE EEE ST আমরা সর্বদা মজলুমদের সাহায্য করবো এবং জালিমদেরকে প্রতিরোধ করবো । ঘটনাচক্রে যারা এ প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন এদের প্রত্যেকের নামই ছিল ফযল শব্দযুক্ত। এজন্যে তাদের এ প্রতিজ্ঞা বা চুক্তি ‘হিলফুল ফুযুল' নামে খ্যাতিলাভ করে। এ ‘সংগঠনটির অস্তিত্ব লোপ পেয়ে গিয়েছিলো। কিন্তু আলোচনা তখনও লোকমুখে প্রচলিত ছিলো। ফিজারের যুদ্ধের পর হযরত মুহাম্মদ (সা)-এর চাচা যুবায়র ইব্‌ন আবদুল মুত্তালিবের মনে এ চুক্তি তথা সংগঠনটিকে পুনর্জীবিত করার প্রেরণা দেখা দেয়। কতিপয় মহৎ ব্যক্তি আবদুল্লাহ্‌ ইবৃন জাদআনের বাড়ীতে একত্রিত হয়ে এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন : “আমরা সর্বদা জালিমদেরকে প্রতিরোধ করবো এবং মজলুমদেরকে সাহায্য করবো”. হযরত মুহাম্মদ (সা)-এর বয়স তখন অল্প হলেও তিনিও. এ চুক্তিতে শামিল ছিলেন। তারপর তিনি যখন যৌবনে পদার্পণ করলেন তখন তিনি অধিকাংশ কবীলার সরদার এবং ' বিজ্ঞ লোকদেরকে দেশের প্রচলিত অরাজকতা, পথচারীদের লুণ্ঠিত হওয়া, দরিদ্রদের প্রতি ধনী ও আমীর ব্যক্তিদের অত্যাচার-অনাচারের কথা বলে তাদেরকে এ অবস্থায় নিরসনের . জন্যে উদ্বুদ্ধ করতে থাকেন। অবশেষে বনু হাশিম, বনু আবদুল মুত্তালিব, বনু যুহরা ও বনু তামীমের লোকদের সমন্বয়ে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। এর প্রতিটি সদস্যকে অঙ্গীকার করতে হয় : (ক) আমরা দেশের অরাজকতা ও অশান্তি দূর করবো ৷ (খ) আমরা পথিকদের জানমালের হিফাযত করবো । (৩) আমরা নিঃস্ব দর্দ্রিদেরকে সাহায্য করবো। (ঘ) সবলদেরকে দুর্বলদের প্রতি অত্যাচার অবিচার করা .থেকে বিরত রাখবো । এ সংগঠনের দ্বারা জনগণের প্রভূত উপকার সাধিত হয়। নবুওয়াত লাভের পরও হুযুর (সা) বলতেন : যদি আজো কেউ আমাকে সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে সাহায্যার্থে আহবান করে তবে আমি তার ডাকে সাড়া দেবো । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।