হযরত মুহাম্মদ (সা) | ৮৫ আবু তালিবের সাথে পরামর্শক্রমে এ প্রস্তাবে সম্মতি দেন। খাদীজা তার জন্য সঙ্গত পারিশ্রমিক ধার্য করেন । যথাসময়ে হযরত মুহাম্মদ -(সা) খাদীজার ব্যবসার ব্যবস্থাপকরূপে তার ব্যবসা পণ্য নিয়ে শাম দেশের দিকে যাত্রা করেন। এ সময়ে খাদীজার ক্রীতদাস মায়সারা এবং জনৈক প্রিয়জন হাকীম ইবৃন হিযামও প্রিয়নবী মুহাম্মদ (সা)-এর সফরসঙ্গী ছিলেন। সিরিয়ায় দ্বিতীয় সফর হযরত খাদীজা (রা)-এর ব্যবসাপণ্যসহ বাণিজ্যিক কাফেলার সাথে হযরত মুহাম্মদ (সা) শাম দেশে প্রবেশ করে একটি উপাসনালয়ের নিকট তাবু স্থাপন করেন। এ উপাসনালয়ে নাস্তুরা নামক একজন ধর্মযাজক বাস করতেন । নাস্তুরা তাকে দেখতে পেয়েই তার উপাসনালয় থেকে কয়েকটি আসমানী কিতাব নিয়ে এলেন এবং হযরত মুহাম্মদ (সা)-এর দেহাবয়ব ও চেহারা তীক্ষৃভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন । তিনি একবার কিতাবের দিকে আর একবার . হযরত মুহাম্মদ (সা)-এর দিকে দেখতে লাগলেন তিনি হযরত নবী (সা)-এর-চেহারার সাথে কিতাবের বিবরণ মিলিয়ে দেখছিলেন। তার এ অদ্ভুত হাবভাব লক্ষ্য করে, খুযায়মার মনে সন্দেহ দেখা দিলো। তিনি চিৎকার করে উঠলেন ইয়া আলে গালিব ! অর্থাৎ হে গালিব বংশীয়রা ! বাঁচাও ! বাঁচাও !! তার এ চীৎকার শুনে কুরায়শরা চতুর্দিক থেকে এসে সমবেত হলো । কুরায়শদেরকে এভাবে তেড়ে আসতে দেখে নাস্তুরা রীতিমত ঘাবড়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে তার উপাসনালয়ের ছাদে উঠলেন । সেখান থেকেই তিনি কাফেলার লোকদেরকে লক্ষ্য করে বললেন : তোমাদের ভয়ের কোন কারণ নেই । আমি আসমানী কিতাবসমূহের সাথে তোমাদের সঙ্গীটির অবস্থা মিলিয়ে দেখলাম । আখিরী যামানার নবীর যেসব নিদর্শনের কথা কিতাবে বর্ণিত হয়েছে তার সবক’টি নিদর্শনই এর মধ্যে বিদ্যমান । শুনে সকলে আশ্বস্ত হলেন। এ যাত্রায়ও কাফেলার পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা হলো। এভাবে কয়েকবারই খাদীজার ব্যবসা পণ্য নিয়ে তিনি বাহ্রায়ন, দমযা গহ যয়র যাযাকারয গলং তর ব্যবসায় প্রচুর মুনাফা হয়। শাদী মুবারক | হযরত মুহাম্মদ (সা)-এর আমানতদারী ও বিশ্বস্ততা, উন্নত চালচলন ও নিষ্কলুষ চরিত্রের কথা হযরত খাদীজা (রা)-এর কাছে৷ গোপন ছিলো না । মক্কার প্রতিটি ধনাঢ্য ও সন্তরান্ত ব্যক্তি তাকে শাদী করার জন্যে অত্যন্ত লালায়িত থাকা সত্বেও তিনি নিজে নুফায়সা নামী মহিলার মাধ্যমে এবং অন্য রিওয়ায়াত অনুসারে আতিকা ইব্ন আবদুল মুত্তালিবের মাধ্যমে হযরত মুহাম্মদ (সা)-এর কাছে শাদীর প্রস্তাব পাঠালেন চাচা আবূ তালিবও এ প্রস্তাব অনুমোদন করলেন । তিনিই শাদীর খুতবা পড়ালেন। এ শাদীর মজলিসে আমর ইব্ন আসাদ, ওয়ারাকা ইব্ন সাওফিল প্রমুখ, হযরত খাদীজাতুল কুবরা (রা)-র সমস্ত ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এবং অনুরূপ হযরত মুহাম্মদ (সা)-এর আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন। বিবাহের সময় হযরত মুহাম্মদ (সা)-এর বয়স পঁচিশ বছর এবং হযরত খাদীজা (রা)-এর বয়স চল্লিশ বছর ছিল। হযরত খাদীজা (রা)-এর গর্ভে হযরত মুহাম্মদ (সা)-এর তিন পুত্র এবং চার কন্যার জন্ম হয় । সাদিক ও আল-আমীন খিতাব -- হযরত মুহাম্মদ (সা)-এর সততা, সদাচরণ, আমানতদারী, বিশ্বস্ততা ও উন্নৃত চরিত্রের খ্যাতি মক্কার সীমানা ছাড়িয়ে গোটা আরবে এতই ছড়িয়ে পড়ে যে, কেউ কেউ আর তাকে নাম Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।