আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) এনে দেয়া । সরাসরি কারো সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সুযোগ তার হয়নি যুদ্ধের প্রথম দিকে বনী হাওয়াযিনের পাল্লা ভারী ছিলো। কিন্তু শেষ পর্যন্ত বনী কিনানাই.জয়ী হয় এবং কায়েস বংশীয় কবীলাসমূহ পরাস্ত হয়। ইব্‌ন খালদূনের রিওয়ায়ত অনুসারে ফিজার যুদ্ধের সময় নবী করীম (সা)-এর বয়স ছিল দশ বছর মাত্র । কিন্তু বিশুদ্ধতম মত হলো ফিজার যুদ্ধ ৫৮১ খ্িষ্টাব্দে' সংঘটিত হয় আর তখন তার বয়স ছিলো এগার বছর ৷: বাণিজ্যে গমন হযরত রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম যৌবনে পদার্পণ করলে তিনি ব্যবসা করতে মনস্থ করলেন। চাচা আবূ তালিবও তার.জন্যে এ পেশা পসন্দ করলেন । তিনি কয়েক বারই ব্যবসাপনণ্য নিয়ে যাত্রা করেন এবং প্রতিবারেই ব্যবসায়ে বেশ মুনাফা হয়। এ সব সফরে লোকজন তার বিশ্বস্ততা, আমানতদারী ও চমৎকার লেনদেন প্রত্যক্ষ করে। মক্কা শহরেও যাদের সাথেই তার লেনদেন বা ব্যবসায়িক আদান-প্রদান হয়েছে সকলের কাছেই তিনি অত্যন্ত বিশ্বস্ত, সত্যবাদী ও চমৎকার চরিত্রের লোক বলে প্রতিপন্ন হন সাহাবী হযরত আবদুল্লাহ্‌ ইবন আবুল হামসা (রা) বলেন, নবুওয়াত পূর্বের এ সময়টাতে একবার হযরত নবী (সা)-এর সাথে আমার একটি ব্যবসা সংক্রান্ত লেনদেনের কথা হচ্ছিলো । এমন সময় কোন একটি কাজে একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয়। তাই কথা শেষ না করেই “আমি একটু আসছি, আপনি অপেক্ষা করুন” বলেই চলে যাই৷ তারপর তার সাথে আমার.এ ওয়াদার কথা আমি ভুলে যাই । তৃতীয় দিনে যখন সেখান দিয়ে আমি যাচ্ছিলাম আমি লক্ষ্য করি যে, তিনি তল তথয এক তায দাড়িয়ে আছেন। তিনি আমাকে দেখেই কেবল এটুকুই বললেন, তুমি আমাকে ভীষণ বিপদে ফেলে দিয়েছ । আমি এ পর্যন্ত ঠায় দাড়িয়ে তোমার অপেক্ষাই করছি। অনুরূপভাবে সাহাবী হযরত সায়েব (রা) যখন ইসলাম গ্রহণ করেন, তখন কেউ কেউ হুযুর (সা)-এর নিকট তার প্রশংসা করছিলেন। তখন হুযুর (সা) বললেন : আমি সায়েবকে তোমাদের চাইতে বেশী চিনি। তখন হযরত সায়েব (রা) বলে উঠলেন : ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমার পিতামাতা আপনার জন্যে কুরবান হোক ! একবার ব্যবসায়ে আমি আপনার অংশীদার ছিলাম । আপনার লেনদেন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন । হযরত খাদীজাতুল কুবরা (রা)-এর প্রস্তাব বনু আসাদ কবীলার সম্তান্ত মহিলা খাদীজা বিন্ত খুয়ায়লিদ কুরায়শ বংশের একজন ধনাঢ্য মহিলা বলে গণ্য হতেন । তিনি ছিলেন বিধবা এবং ইতিপূর্বে দু'জন স্বামীর ঘর করেছিলেন। তার দ্বিতীয় স্বামী.অনেক ধনসম্পদ রেখে যান খাদীজা (রা) কর্মচারীদের মাধ্যমে সর্বদা শাম, ইরাক ও ইয়ামানে ব্যবসা পণ্য পাঠাতেন। হযরত মুহাম্মদ (সা)-এর আমানতদারী ও বিশ্বস্ততার খ্যাতির কথা শুনে তিনি তার ভ্রাতুল্পুত্র কাতীহা মারফত প্রস্তাব দিয়ে পাঠান যে, তিনি হ্যরত ' মুহাম্মদ (সা)-কে ব্যবসা পণ্য দিয়ে শাম দেশে তার ব্যবস্থাপকরূপে পাঠাতে চান । তিনি চাচা ১. এ পুস্তকে প্রদত্ত জন্মসাল (৫৭১ খৃ.)-কে বিশুদ্ধ মেনে নিলে ৫৮১ খৃ. কোনক্রমেই নবী (সা)-এর বয়স এগার বছরের বেশী. ছিলো না । তবে এ যুদ্ধটি দীর্ঘ চার বছর পর্যন্ত চলেছিলো বিধায় যুদ্ধের শেষ দিকে চতুর্থ যুদ্ধের সময় তার বয়স পনের বছর হতে পারে।-অনুবাদক j ২ করাত যা নড়ে ৫20৯ হরবে ফিজার সংঘটিত হয়।-সম্পাদক Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।