আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুহাম্মদ (সা) ৮১ করেন । অভিজাত আরবরা এজন্যেও আপন সন্তানদের বেদুঈন ধাত্রীদের হাতে তুলে দিতেন ‘যেন মরুভূমির মুক্ত হাওয়ায় অপেক্ষাকৃত স্বাস্থ্যকর পরিবেশে বাস করে শিশুরা পুষ্ট বলিষ্ঠ হয়ে গড়ে উঠে এবং তাদের মুখে সুললিত ভাষাও ফুটে ওঠে। কেননা শহরের ভাষার তুলনায় মরুপনল্নীর ভাষা অনেক সুললিত ও মার্জিত হতো ৷ হালীমা সাদিয়া বছরে দু'বার করে অর্থাৎ প্রতি ছ’মাস অন্তর অন্তর মা আমিনা ও দাদা আবদুল মুত্তালিবকে তাদের আদরের শিশু মুহাম্মদকে দেখিয়ে আনতেন। শিশু নবী দু'বছর পর্যন্ত হালীমার দুধপান করেন এবং অতিরিক্ত আরো দু'বছর অর্থাৎ চার বছর পর্যন্ত হালীমার ঘরে বনী সাআদ কবীলায় লালিত-পালিত হন। যখন তার বয়স চার বছর হলো তখন মা আমিনা তাকে মক্কায় রেখে দিলেন । তীর বয়স যখন ছয় বছর তখন তীর আম্মাজান তাকে নিয়ে মদীনায় তার আত্মীয়-স্বজনের সাথে দেখা-সাক্ষাৎ করতে যান। একমাস সেখানে কাটিয়ে মক্কায় প্রত্যাবর্তনের পথে আবওয়া নামক. স্থানে পৌছে তিনি ইন্তিকাল করেন। এবার দাদা আবদুল মুত্তালিব তার লালন-পালনের ভার আপন হস্তে তুলে নেন। কোন কোন রিওয়ায়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, শিশু নবী হালীমার কাছে চার . বছর নয়, পীচ বছরকাল পর্যন্ত লালিত-পালিত হয়েছিলেন এবং আপন মায়ের কাছে কেবল এক বছর কয়েকমাস সময়ই কাটাবার সুযোগ তিনি পেয়েছিলেন। তার বয়স যখন পাচ বছর তখন একদিন যখন তিনি তার দুধ-ভাই দুধ-বোনদের সাথে মরুভূমিতে ছাগল চরাচ্ছিলেন, তখন তীর বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে ৷ ইব্‌ন হিশাম রচিত “সীরাতে রাসূলুল্লাহ্‌’ গ্রন্থে বর্ণিত আছে যে, হালীমা বিনৃত আবু যুওয়ায়ের বর্ণনা করেন যে, একদা আমার পুত্র দু'টি দৌড়ে আমার কাছে এসে বললো, দু’জন শ্বেত পোশাকধারী আমাদের কুরায়শ ভাইটিকে ধরে নিয়ে গেছে এবং তারা তার বুক চিরে ফেলেছে। আমি এবং আমার স্বামী (হারিছ ইব্‌ন আবদুল উযযা) দু'জন তখন দৌড়ে সেখানে গিয়ে দেখি তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং কি হয়েছে জিজ্ঞেস করলাম । তখন তিনি বললেন : দু'জন শ্বেত বসনধারী আমার নিকটে এসে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমার বুক চিরে : দিলেন। তারা আমার হৃৎপিণ্ড বের করলেন এবং তাথেকে কি যেন বের করলেন । হালীমা তীক্ষুভাবে পর্যবেক্ষণ করেও কোন ক্ষত বা রক্তের চিহ্ন খুঁজে পেলেন না। তিনি ভাবলেন বোধ হয় জ্বিন ভূতের আছর হয়েছে। তাই এভাবে আর বেশীদিন তাঁকে তার নিজের কাছে রাখা তিনি সমীচীন মনে করলেন না । তিনি তাকে মক্কায় নিয়ে গিয়ে তার আসশ্মার কাছে সমস্ত ঘটনা বিবৃত করলেন এবং সাথে সাথে এও বললেন, আমার ধারণা, ছেলের উপর জ্রিনি-ভূতের আছর হয়েছে। সব শুনে হযরত আমিনা বললেন, ঘাবড়াবার কোন কারণ নেই । আমার এ ছেলে ধরাপৃষ্ঠে মহাসম্মানের অধিকারী হবে। সে হবে অসাধারণ । সমস্ত বিপদাপদ থেকে আল্লাহ্‌ তাকে হিফাযত করবেন। কেননা, সে যখন আমার গর্ভে ছিলো, তখন স্বপ্নে ফেরেশতারা তার সম্পর্কে অনেক সুসংবাদ দিয়েছেন এবং তার অনেক অলৌকিক ব্যাপার আমি প্রত্যক্ষ করেছি । সহীহ্‌ মুসলিম হযরত আনাস ইব্‌ন মালিক (রা)-এর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, একদিন তিনি মক্কায় ছেলেদের সাথে খেলছিলেন। তখন হযরত জিবরাঈল (আ) তার সকাশে উপস্থিত হলো এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড থেকে একটি রক্তবিন্দু বের করে দিয়ে বললেন যে, গাত তারা মোডে যযয্র থামে বয় যথারীতি তা দেহে পুনঃ সংযোজিত করেন। ক্শ্তললাল্ন্দালন be a HEE বৎ্দ্া শত) _ WWww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।