kee ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) হস্তীবর্ষের কয়েকদিন পূর্বে আবদুল মুত্তালিব তার পুত্র আবদুল্পাহকে কুরায়শের একটি - সন্তরান্ত পরিবারের কন্যা আমিনা বিন্ত ওয়াহাবের সাথে বিয়ে দেন। সে সময়ে আবদুল্লাহ্র ' বয়স ছিল চব্বিশ বছর । এ সময়েই আবদুল মুত্তালিব নিজেও আমিনার নিকটাত্মীয় হালা বিন্ত উহায়েবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই হালার গর্ভেই হযরত হামযা (রা) ভূমিষ্ঠ হন। বিবাহের অল্প কিছুদিন পরেই আবদুল মুত্তালিব তাঁর পুত্র আবদুল্লাহকে ব্যবসা ব্যাপদেশে বাণিজ্য কাফেলার সাথে শাম দেশে প্রেরণ করেন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে অসুস্থ হয়ে তিনি মদীনায় আত্মীয়-স্বজনের ওখানে উঠেন এবং পিতা আবদুল মুত্তালিবের কাছে লোক মারফত আপন অসুস্থতার সংবাদ প্রেরণ করেন। প্রিয়তম পুত্রের অসুস্থতার সংবাদে বিচলিত আবদুল মুত্তালিব তার সংবাদ নেয়ার এবং তীকে মন্ধায় সযত্বে ফিরিয়ে নেয়ার জন্যে অপর পুত্র হারিছকে মদীনায় প্রেরণ করলেন । কিন্তু হারিছ মদীনায় পৌছাবার পূর্বেই আবদুল্লাহ ইন্তিকাল '. করেন এবং মদীনায় তার আত্মীয় বনী নাজ্জার বংশের গ্রস্তানে সমাহিত হন । হারিছ মক্কায় ফিরে এ হৃদয়বিদারক সংবাদ আবদুল মুত্তালিবকে অবহিত করলেন । মৃত্যুকালে আবদুল্লাহ্ গাযতাজে সূরোরেটে যাম কেরি: 7, কয়েকটি ছাগল এবং একটি দাসী উস্মে আয়মনকে । . আমিনা তখন সম্তানসন্তবা। আাহ্্র নবী (সো). মাতৃগর্ভে থাকা অবস্থায়ই পিতৃহারা হয়ে গেলেন । মাত্র পঁচিশ বছর বয়সে আবদুল্লাহর ইন্তিকাল হয়। আসহাবুল ফিল বা তস্তীর ঘটনার বায়ান্ন বা পঞ্চানন দিন পর আল্লাহ্র নবী ভূমিষ্ঠ হন। তার মাতৃগর্ভে থাকাকালেই আমিনা স্বপ্নে দেখেন যে, একজন ফেরেশতা এসে তাকে বলছেন গর্ভস্থিত সন্তানের নাম যেন আহ্মদ রাখা হয়। এজন্যে মা নবজাতকের নাম রাখলেন আহ্মদ। আবদুল মুত্তালিব তার আদরের এ পৌঁত্রটির নাম রাখলেন মুহাম্মদ । এতিহাসিক আবুল ফিদার বর্ণনা অনুসারে, লোকজন বিস্ময়ভাবে আবদুল মুত্তালিবকে জিজ্ঞেস করেন যে, বংশের প্রচলিত নামসমূহ বাদ দিয়ে তিনি পৌত্রের এরূপ নামকরণ করলেন কেন ? জবাবে. আবদুল মুত্তালিব বলেন যে, তার এ নাতিটি যেন বিশ্বজোড়া সকলের প্রশংসার উপযুক্ত হন এজন্যই তিনি তার এরূপ নামকরণ করেছেন। ইব্ন সাআদ (রা) থেকে বর্ণিত আছে যে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সাধারণত নবজাতকের দেহের ES TA Bs Bes Sh ER) AO OE Of TO প্রসবকালে পরিদৃষ্ট হয়নি। তিনি খাৎনা করা অবস্থায় ভূমিষ্ঠ হন। এতিহাসিকরা এও বর্ণনা করেছেন যে, তিনি যখন ভূমিষ্ঠ হন ঠিক সেই মুহূর্তে পারস্য সম্বাট নওশেরওয়ার রাজপ্রাসাদে ভূমিকম্প উপস্থিত হয় এবং তার চৌদ্দটি চূড়া ভেঙ্গে পড়ে । অস্তাখরের (পারস্যের) বিখ্যাত অগ্নিকুণ্ড অকস্মাৎ নিভে যায়। তার জন্মের আনন্দে সপ্তম দিনে ' আবদুল মুত্তালিব পশু কুরবানী করে সমস্ত কুরায়শকে দাওয়াত করে আপ্যায়িত করেন। বাল্যকাল জন্মের পর প্রথম সাতদিন.আবূ লাহাবের আযাদকৃত দাসী ছুওয়াইবিয়া রাসুলুল্লাহ (সা)-কে স্তন্যপান করান । রাসূলুল্লাহ্ (সা)-এর পিতৃব্য হামযাকেও এই ছুওয়াইবিয়া স্তন্যদান করেছিলেন। এ সূত্রে ছুওয়াইবিয়ার পুত্র মাসরলক এবং হযরত হামযা তার দুধ ভাই ছিলেন। জন্মের অষ্টম দিনে আরবের অভিজাত খানদানসমূহের প্রথা অনুযায়ী তাকে হাওয়াযিন গোত্রের বনী সাআদ NINN UR যাতে তিনি তাকে স্তন্যদান এবং লালন-পালন Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।