৭৮ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) বংশের একটি লোকও এ ব্যাপারে তাদের কোনরূপ সহযোগিতা করলো না বরং উল্টো এজন্য তারা পিতাপুত্রকে নিয়ে উপহাস করতো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সন্মানিত পিতা একদিন আবদুল মুত্তালিব স্বপ্নে যমযম কূপের সন্ধান পেয়ে গেলেন এবং সে অনুসারে খননকাৰ্য শুরু করলেন। এ স্থানটিতেই আসাফ ও নায়লার মূর্তিদ্বয়ের অধিষ্ঠান ছিল। তাই কুরায়শরা এ খননকার্যে তাদেরকে বাধা দিল। এমনকি তারা তাদের সাথে লড়তে উদ্যত হলো । পিতা পুত্ৰ দু'জন ছাড়া অপর কেউ তাদের সমর্থক ছিল না । কিন্তু সকলে মিলেও তাদের সাথে এঁটে উঠলো না । তীরা খননকাৰ্য চালিয়ে গেলেন। এ সময় আবদুল মুত্তালিব হাড়ে হাড়ে উপলব্ধি করলেন যে, তিনি একান্তই নিঃসঙ্গ । তখন তিনি মানত করলেন, আল্লাহ যদি তাকে দশটি পুত্র সন্তান দান করেন আর যমযম কূপের সন্ধানও তিনি পেয়ে যান তাহলে তাঁর একটি * পুত্রকে তিনি আল্লাহ্র নামে কুরবানী করবেন ।.কিছুদিনের মধ্যেই যমযম কূপ বেরিয়ে আসলো আর আবদুল মুত্তালিবও আল্লাহ্র ইচ্ছায় একে একে দশটি পুত্র সন্তানের পিতা হলেন | যমযম কূপ উদ্ধারের দরুন আবদুল মুত্তালিবের প্রভাব-প্রতিপত্তি ও মান-মর্যাদা বৃদ্ধি পায় এবং সকলেই তার সর্দারী ও আধিপত্য মেনে নেয়। আবদুল মুত্তালিবের সম্তানরা যখন যৌবনে পদার্পণ করলো তখন তিনি তাঁর মানত পূরণ করতে মনস্থ করলেন । তিনি তাঁর দশ পুত্রকে নিয়ে কা'বা ঘরে উপস্থিত হলেন। হুৰল দেবতার সম্মুখে তীর নিক্ষেপ করে দশ ছেলের নামে লটারী করলেন ঘটনাচক্রে লটারীতে প্রিয়তম কনিষ্ঠ পুত্র আবদুল্লাহর নাম উঠলো । আবদুল মুত্তালিব মানত পুরা করার জন্যে দৃঢ়সংকল্প ছিলেন। অগত্যা তিনি আবদুল্লাহকে নিয়ে বধ্যভূমির দিকে অগ্রসর হলেন । আবদুল্লাহর সমস্ত ভাই-বোন এবং কুরায়শ বংশের সর্দাররা হায়! হায়! করে উঠলো । তারা তাকে আবদুল্লাহকে কুরবানী করতে বারণ করলেন কিন্তু আবদুল মুত্তালিব নাছোড়বান্দা । অবশেষে অনেক তর্ক-বিতর্কের পর ব্যাপারটি সাজা নানী এক জ্যোতিষী মহিলার কাছে উত্থাপিত হলো । তিনি বললেন, তোমাদের সমাজে একজন লোকের রক্তপণ হচ্ছে দশটি উট । তোমরা একদিকে দশটি উট আর অপরদিকে আবদুন্মাহ্কে রেখে লটারী করে দেখ লটারীর ফলাফল কী দাড়ায় । যদি লটারীতে উটের নাম আসে তাহলে দশটি উট যবাহ করে দাও। আর যদি, আবদুল্লাহর নামই উঠে, তাহলে আরো দশটি উট যোগ করে বিশটি উটের নামে পুনরায় লটারী করো । এভাবে প্রতিবারে দশটি করে উটের সংখ্যা বৃদ্ধি করে লটারী চলতে লাগলো । কিন্তু প্রতিবারই লটারীতে আবদুল্লাহর নাম উঠতে লাগলো । অবশেষে যখন একদিকে একশ‘ উট আর অপরদিকে আবদুল্লাহ্র নাম দিয়ে লটারী করা হলো, তখন একশ' উটের নামই উঠলো । সন্দেহমুক্ত হওয়ার জন্যে আবদুল মুত্তালিব আরো দু'বার করে লটারী করলেন। কিন্তু না প্রতিবারেই উটের নাম আসতে লাগলো। তখন একশ’টি উট যবাহ করা হলো। আর সেদিন থেকেই রক্তপণ একশ’টি উট বলে সাব্যস্ত হলো । আবদুল মুত্তালিবের গুরসে মোট তেরজন পুত্র এবং ছ'জন কন্যা সন্তানের জন্ম হয়। তাঁদের বংশপজ্জি ৭৯ নং পৃষ্ঠায় সন্নিবেশিত হল : Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।