আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭২ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) অশোক, চন্দ্ৰগুপ্ত, বিক্ৰমাদিত্যের মতো বড় বড় রাজা-মহারাজা ভারতবর্ষে অতিবাহিত হয়েছেন । জ্যোতির্বিজ্ঞান, অংক, দর্শন প্রভৃতি শাস্ত্রে ভারতীয়দের কৃতিত্ব ছিল গৌরবজনক । sew রামচন্দ্র ও গৌতম বুদ্ধের মত ধর্ম প্রবর্তকদের কথা এবং রামলীলা ও মহাভারতের শৌ্যবীর্য কাহিনীও তাদের স্মরণ ছিল। কিন্তু যে যুগের বিশ্বকে আমরা পর্যবেক্ষণ করছি এ যুগে বৌদ্ধধর্ম ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছিলো। ধীরে ধীরে তার স্থান দখল করে নিচ্ছিলো ব্ৰাহ্মণ্য ধর্ম । ভারতবর্ষের কোন বড় প্রদেশেই তেমন কোন উল্লেখযোগ্য হুকুমত প্রতিষ্ঠিত ছিলো না। সর্বত্র প্রতিমা পূজার জয়-জয়কার ছিলো। বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মেই প্রতিমাপূজা সমানভাবে মুক্তির উপায় বলে স্বীকৃত ছিলো । ব্রাহ্মণ এবং বৌদ্ধদের দেবমূর্তি অধিকাংশ মন্দিরেই পাশাপাশি স্থান পেতো এবং অত্যন্ত ভক্তি সহকারে ভক্তদের দ্বারা পূজিত হতো ৷ চীনা পরিব্রাজক লিখেন * যে, ভারতবর্ষের কোন একটা ঘরও কসম খাওয়া দেবমূর্তি থেকে মুক্ত ছিলো না৷ বৈষ্ণবদের ঘৃণ্য ও নির্লজ্জ মতবাদ দেশের সর্বত্র জনপ্রিয়তা লাভ করেছিলো । ব্যভিচারের জন্য মিসরীয়দের ‘মতো আইন-কানুন প্রণীত হয়ে তা রীতিমত আইনসিদ্ধ ও ধর্মভুক্ত হয়ে গিয়েছিলো । সিন্ধুর রাজাদের মধ্য সহোদরা বিবাহের দৃষ্টান্তও স্থাপিত হয়ে গিয়েছিল। যখন স্বয়ং রাজ-রাজড়াদের অবস্থাই যখন এই, তখন প্রজা-সাধারণের অবস্থা যে কত শোচনীয় হতে পারে, তা বলাই বাহুল্য । পুরাণ ও.ধর্মীয় গ্রন্থাকারে সে যুগের যে সমস্ত রচনা আজো পাওয়া যাচ্ছে সেগুলোর দ্বারা প্রতীয়মান হয় যে, ভারতীয়দের চরিত্র ও নৈতিকতা অত্যন্ত নীচ পর্যায়ে নেমে গিয়েছিলো। এগুলো সে যুগের সমাজব্যবস্থার অত্যন্তনগন লজ্জাজনক চিত্রই তুলে ধরে। খরহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, নদ-নদী, বৃক্ষলতা, জীবজন্তু, সর্প, প্রস্তর ও লিঙ্গের পূজা ভারতবর্ষে প্রচলিত ছিলো। এর দ্বারাই A সেকালের ভারতবর্ষের অধঃপতন PRT UTE চীন , ০ উৰে আরবের তরে বসত যে দেশগুলোর অবস্থা বষৃত হয়ছে ে যুপে এলেই বিখ্যাত, উন্নত ও সভ্য জাতি বলে গণ্য হতো । এগুলো ছাড়া. অপর যে সভ্য জনাকীর্ণ ও শস্য-শ্যামল দেশের নাম নেয়া যায় তা হলো চীন। চীনের অবস্থা উপরিউক্ত দেশগুলোর চাইতেও শোচনীয় ছিল। কনফুসিয়াস, তাও ও বৌদ্ধ ধর্মত্রয়ের রাসায়নিক সংমিশ্রণে সে “দেশের তাহ্যীব-তমুদ্দুন ও নৈতিকতার ক্ষেত্রে ঠিক এঁ অবস্থার সৃষ্টি হয়েছিল যেমনটি হয়ে থাকে সোডা ও টারটারিক এসিডের সংমিশ্রণে । এ অবস্থার পরিবর্তন কেবল তখনই হয়েছিল "_ যখন মুসলমানদের একটি জামাআত চীনে প্রবেশ করে বসবাস করতে শুরু করে এবং নিজেদের চারিত্রিক নমুনা দ্বারা প্রতিবেশীদেরকে প্রভাবান্বিত করে। তুর্কিস্তান, রুশ, ব্ৰহ্মদেশ, ইউরোপ প্রভৃতি স্থানেও মনুষ্য বসতি বিদ্যমান কিন্তু সেকালে হয় এসব দেশের অধিবাসীদের সম্পর্কে বিশ্ববাসীরা অনবহিত ছিল নতুবা তারা মানবেতর জীবন যাপন করতো । মোদ্দাকথা তাদের তেমন কোন মানবীয় গুণের কথা জানা যায়নি, যা নিয়ে ঈর্ষা করা চলে৷ মোদ্দাকাথা, উপরিউক্ত বিবরণ পাঠে একথা দিবালোকের.মত স্পষ্ট হয়ে ওঠে যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের আবির্ভাবের পূর্বে এবং তীর আবির্ভাবের যুগে গোটা পৃথিবী তমসাচ্ছন্ন হয়ে পড়েছিলো। অজ্ঞতার অন্ধকার তখন বিশ্বব্যাপী এমনিভাবে ছেয়ে গিয়েছিল যে, পৃথিবীর কোন অঞ্চলে তখন একটি নিভুনিভু আলোও পরিদৃষ্ট হচ্ছিলো না। Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।