আরব দেশ | | j ৬৭ বলে তারা ধরে নিত ৷ যদি তৃতীয় তীরটি উঠতো-যাতে কিছু লিখিত থাকতো না, তাহলে তারা পুনরায় তীর উঠাতো এবং যতক্ষণ ‘হা’ লিখিত তীরের দ্বারা এভাবে দেবতার ইচ্ছা সম্পর্কে নিশ্চিত হতে না পারতো ততক্ষণ পর্যন্ত এর পুনরাবৃত্তি করে যেতো । কখনো কার্যব্যাপদেশে বাইরে যেতে হলে তারা ‘রতম’ নামক একটি বৃক্ষের ছোট্ট শাখায় একটা গীট দিয়ে যেতো এবং ফিরে এসে দেখতো যে, সে গীঁটটা ঠিক. আছে, নাকি খুলে গেছে। ঘটনাক্রমে সে গীটটি কোন ভাবে খুলে গেলেই তারা ধরে নিত যে, নিশ্চয়ই এ ব্যক্তির অনুপস্থিতিতে তার স্ত্রী কারো সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। গীটটি পূর্ববৎ থাকলেই কেবল স্ত্রীর সতীত্ব বহাল আছে বলে তারা বিশ্বাস করতো। কোন ব্যক্তির মৃত্যু হলে তারা তার কবরে তার উদ্্রীকে চোখ বন্ধ করে বেঁধে রাখতো এবং উদ্রীটির মৃত্যু না হওয়া পর্যন্ত এভাবেই তাকে বেঁধে রাখতো । অথবা এ উদ্ত্রীর মাথা পিছনের দিকে টেনে তার বুকের সাথে বেঁধে দিত এবং এভাবেই উদ্থরীর মৃত্যু হতো । তাদের ধারণা ছিল যে, তাতে পরকালে যখন এঁ মৃত ব্যক্তি কবর থেকে উত্থিত হবে তখন সে এ টষ্রীটিতে আরোহণ করেই উঠতে পারবে। তাদের বিশ্বাস ছিল, যদি কোন ব্যক্তি কোন জনপদে গিয়ে সেখানকার মহামারী সম্পর্কে ভীত হয় আর সে ব্যক্তি সেই জনপদের দ্বারপথে দাড়িয়ে গাধার সুরে চিৎকার করে, তাহলে সে মহামারীর কবল থেকে রক্ষা পাবে। যখন কোন ব্যক্তির উটের সংখ্যা এক হাজার অতিক্রম করতো তাহলে পালের মোটা ষাড়টার দু'টি চোখ উপড়ে ফেলা হতো । তাদের ধারণা ছিল যে, এতে উটের পাল বদনযর থেকে রক্ষা পাবে! যখন কোন উটের খোস-পাচড়া হতো তখন সেই অসুস্থ উটের পরিবর্তে তারা সুস্থ উটের গায়ে দাগ দিতো এবং তাদের ধারণা ছিল যে, CN COT EE UU a উক্তিটি স্বরণ করা যেতে পারে : El টু El) sas Se ss all 13 তার দোষের বোঝা আমার উপর চাপিয়ে দিয়ে তুমি তাকে ছেড়ে দিলে যেমনটি পাচড়া রোগাক্রান্ত উটকে ছেড়ে দিয়ে চারণক্ষেত্রে বিচরণরত সুস্থ উটকে দাগ দেয়া হয়ে- থাকে। | অনুরূপভাবে যখন কোন গাভী পানি পান না করতো তখন তারা খীড়কে ধরে বেদম পিটাতো ৷ তাদের ধারণা ছিল, ষীড়ের উপর জিন সওয়ার হয়ে গাভীকে পানি পানে বাধা দিয়ে থাকে তাদের ধারণা ছিল যে, কোন নিহত ব্যক্তির রক্তের বদলা না নিলে তার মাথার খুপড়ী থেকে একটি পাখি বের হয়ে অস্থিরভাবে চীৎকার করতে থাকে এবং বলতে থাকে আমাকে পানি পান করাও, আমাকে পানি পান করাও এবং যতক্ষণ পর্যন্ত তার রক্তের শোধ নেয়া না হয়, ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তারা উক্ত কল্পিত পাখির নাম ঠাউরিয়েছিল ‘হামা’ । তাদের ধারণা ছিল, প্রতিটি মানুষের পেটে একটি করে সাপ থাকে । যখন সে সাপটি ক্ষুধার্ত হয় তখন পীজরের হাড় থেকে সে গোশ্ত খুলে খুলে খায় । তাদের ধারণা ছিল যে, যদি কোন মহিলার গর্ভজাত সন্তান মারা যায়, তাহলে সে মহিলা যদি কোন সন্তরান্তধর্মী ব্যক্তির লাশকে উত্তমরূপে পদদলিত করে, তবে তার সন্তান বাচতে শুরু করবে তাদের ধারণা ছিল যে, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।