আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ | ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) তা কিন্তু বিলক্ষণ স্মরণ থাকতো । অনেকে শুধু এজন্যেই নিহত হতো যে, হত্যাকারী গোত্রের সাথে তাদের গোত্রীয় শত্রুতা আছে, কিন্তু সে শত্রুতার হেতু কি তা তারা বলতে পারতো না। ‘শোক বিলাপ . . যখন কোন ব্যক্তির মৃত্যু হতো তখন তার নিক্টাত্মীয়রা ললাট ঘর্ষণ করে এবং মাথার চুল ছিড়ে হায় হায় করে বিলাপ করতো । মহিলার চুলের বেণী খুলে মাথায় মাটি মেখে শবদেহের পিছু পিছু চলতো-যেমনটি ভারতের হিন্দুরা তাদের মৃতজনকের শোকে চুল ও গৌফ দাড়ি মুণ্ডন করে শোক পালন করে থাকে জাহিলিয়াতের যুগে আরবে মাতমকারিণী মহিলাদেরকে ভাড়া করে বিলাপের জন্যে নিয়ে আসা হতো। তারা অত্যন্ত জোরেশোরে ইনিয়ে বিনিয়ে বিলাপ করতো । দাফন কাফন শেষ করে বিলাপকারিণীদেরকে উত্তমরূপে আপ্যায়িত করা হতো । ইসলাম এসে সেসব জাহিলিয়াতের প্রথা-পদ্ধতির অবসান ঘটায় ৷ কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভারতবর্ষের মুসলমানদের মধ্যে মৃত্যুর তৃতীয় দিনে দশমী, চল্লিশতম দিনে চেহলাম, ষান্মাসিক এবং বার্ষিক শোক উৎসব করার কুসংস্কার এখনো চালু রয়েছে। আরব জাহিলিয়াতের প্রতিচ্ছবি আজো আমরা আমাদের চোখের সম্মুখে দেখতে পাচ্ছি । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । কুসংস্কার | জিন-পরী, দৈত্য-দানবেও জাহিলিয়াতের আরবরা বিশ্বাস করতো । তাদের বিশ্বাস ছিল যে, পরীরা পুরুষ লোকের প্রেমে পড়ে এবং জিন্রা নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে। জিনদেরকে তারা অদৃশ্য জীবন বলে বিশ্বাস করতো । আবার সাথে সাথে এটাও বিশ্বাস করতো " যে, অশরীরী আত্মার সাথে মানুষের জড়দেহের মিলনেও সন্তান ভূমিষ্ঠ হতে পারে। তাদের বিশ্বাস ছিল যে, জুরহাম মানুষ ও ফেরেশতার মিলনের ফসল ছিল। অনুরূপ ধারণা তারা সাবার রানী বিলকীস সম্পর্কেও পোষণ করতো । আমর ইব্‌ন ইয়ারবূ’ সম্পর্কে তাদের ধারণা ছিল যে, মানুষ ও প্রান্তরের ভূতের মিলনে তার জন্ম হয়েছিল । যে উগ্বরীর পীচটি শাবক হতো এবং তার পঞ্চমটি নর হতো তারা তার কান ছিদ্র করে দিয়ে তাকে স্বাধীনভাবে ছেড়ে দিতো । সে উদ্থরী যদৃচ্ছা ঘুরে বেড়াতে এবং যা ইচ্ছা খেতে পারতো, কেউ তাকে বাধা দিতো না। এমন উদ্ত্রীকে তারা ‘বহীরা’ বলে অভিহিত করতো । ভেড়ার নর শাবক হলে তারা তা’ দেবতার নামে বলি দিত ৷ পক্ষান্তরে মাদী হলে তারা তা নিজেদের জন্যে রেখে দিতো । যদি ভেড়ার দুটো শাবক নর ও মাদী এক সাথে জন্মগ্রহণ করতো তবে এগুলো তারা কুরবানী দিতো না। তারা একে ০১ নামে অভিহিত করতো । যে উষ্রের সহবাসে দশটি উষ্টছানার জন্ম হতো, তারা সেটাকে খুবই সন্রমের চোখে দেখতো । তারা তাতে মাল বোঝাই করতো না বা নিজেরা তাতে আরোহণ করতো না এবং খীড়ের মতো স্বাধীন ছেড়ে দিতো । তারা এর নামকরণ করতো ‘হাম’ (>) বলে । তারা মূর্তির সম্মুখে বা মূর্তিশালার দেউড়ীতে তিনটি তীর রেখে দিতো । তার একটাতে ‘না’ ও একটাতে ‘হা’ লেখা থাকতো । এ তীরগুলো একটা তূণে থাকতো । যখন. কোন বিশেষ উল্লেখযোগ্য ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিত; তখন তারা তূণ থেকে একটা তীর উঠিয়ে দেখতো তাতে.কি লেখা আছে। যদি তাতে ‘না’ লিখিত তীর উঠতো তবে তারা সে কাজ থেকে বিরত রইতো। আর ‘হা’ লিখিত তীর উঠলে তাকে দেবতার সম্মতি আছে Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।