আরব দেশ ৬৩ মধ্যে শ’ সোয়াশ’ যুদ্ধ অত্যন্ত বিখ্যাত । এগুলোর মধ্যে রয়েছে বুআসের যুদ্ধ, কিলাবের যুদ্ধ, ফাতরাতের যুদ্ধ, নাখলার যুদ্ধ, কার্নের যুদ্ধ, সুবানের যুদ্ধ, হাতিবের যুদ্ধ প্রভৃতি । এ সব যুদ্ধে কোন পক্ষেরই কোন লাভ হয়নি, বরং উভয় পক্ষই জানে-মালে উৎসন্ন হয়েছে। আরব জাহিলিয়াতের এটাও একটা রেওয়াজ ছিল যে, যখন তারা প্রতিপক্ষের উপর জয়ী হতো এবং তাদের স্তরীপুত্র-পরিজনকে বন্দী করতো তখন তারা নির্দ্িধায় এসব অসহায় বন্দীকে হত্যা করতো । কিন্তু বন্দীদের কেউ যদি তাদের আহার্য থেকে কিছু খেয়ে নিত, তাহলে সে রক্ষা পেতো, তাকে আর হত্যা করা হতো না। তারা যাকে মুক্তি দিতে চাইতো প্রথমে তার মাথার চুল মুগ্ুন করে দিত। তাদের মধ্যে দ্বন্ব্যুদ্ধের বহুল প্রচলন ছিল । সারিবদ্ধভাবে লড়াইয়ের রেওয়াজ তাদের মধ্যে ছিল না । যুদ্ধের অস্ত্রশস্ত্র ও ঘোড়ার দেখাশোনায় তারা খুবই মনোযোগী ছিল । অসি চালনা, তীরন্দাজী ও বল্লম নিক্ষেপে কৃতিত্বের অধিকারীদের সমাজে খুবই সন্মান ছিল। এ ধরনের লোকদের ডাকনাম দৃূর-দূরাস্ত পর্যন্ত ছড়িয়ে পড়তো ৷ যুদ্ধ কৌশল ও যুদ্ধান্ত পরিচালনার জন্যে কোন কোন গোত্রের খুবই খ্যাতি ছিল। বিশেষ বিশেষ তলোয়ার, বল্পম, ধনুক, ঘোড়া প্রভৃতির বিশেষ বিশেষ নাম রাখা হতো এবং এঁ নামে এগুলো গোটা দেশে পরিচিত ছিল। উদাহরণস্বরূপ হারছ ইব্ন আবূ শামর গাস্সানীর তলোয়ারের নাম ছিল খাযূম । আবদুল মুত্তালিব ইব্ন হাশিমের তলোয়ারের নাম আতশান এবং মালিক ইব্ন যুবায়েরের তলোয়ারের নাম ছিল যুন-নূন ৷ এসব দেখে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আরবরা যুদ্ধ-বিগ্রহে অত্যন্ত উৎসাহী ছিল। এজন্যে ঘোড়া ও তরবারির আরবী প্রতিশব্দ হাজারটি পর্যন্ত বলা হয়ে থাকে। প্রেম-প্রীতি আরব জাহিলিয়াতে পর্দার কোন বালাই ছিলো না । তাদের মহিলারা যথাযথভাবে পুরুষদের সম্মুখে আনাগোনা করতো ৷ জীবন যাত্রার উপায়-উপকরণ ও ব্যস্ততার অভাব, বন্পাহীন চরিত্র ও মেজায, প্রচুর অবসর, কাব্যিকতা ও বংশগৌরব, উপরন্তু উত্তপ্ত আবহাওয়া ও নিঃসর্গ তাদের মধ্যে এ ব্যাধিরও জন্ম দেয়। জাহিলিয়াত আরব সমাজে এঁ ব্যক্তি চরম নীচ ও অভদ্র বলে বিবেচিত হতো যার কোন রমণীর সাথে কোন দিন প্রেমের সম্পর্ক গড়ে উঠেনি । আরবের কোন কোন কবীলা প্রেমলীলার জন্যে বিখ্যাত ছিলো । উদাহরণস্বরূপ আয্রা গোত্রের কথা বলা যেতে :' পারে। তাদের প্রেমলীলা এতই মশনুর ছিলো যে, আরবের একটি প্রবাদবাক্য অত্যন্ত মশহুর তা হলো : ১০ ০4 ৩৫ ৩৮ । অৰ্থাৎ অমুক প্ৰেমলীলায় বনী উযরাকেও মাত করে দিয়েছে। জনৈক বেদুঈনকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে জবাবে বলেছিলো, আমি এমনি এক গোত্রের লোক যারা প্রেম করলে অনিবার্যভাবে সে প্রেমের জন্যে মৃত্যুকে আলিঙ্গন করে। জনৈক কিশোরী তা শুনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করলো : Elo Sie অর্থাৎ কাবার প্রভুর কসম, তুমি অবশ্যই আযরা গোত্রের লোক হবে। কাব্যচর্চা আরব জাহিলিয়াতে এমন কোন লোক ছিলো না, যার মধ্যে কাব্যিকতা ছিল না । নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ বনিতা সকলেরই কিছু না কিছু কাব্যিকতার অধিকার ছিল যেন তারা মাতৃগর্ভ থেকেই কবি হয়ে আসতো । জন্মগতভাবেই তারা ছিল অলংকারসমৃদ্ধ ভাষার অধিকারী । Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।