৫৪ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) : মুত্তালিব এবং হাশিম ৷ হাশিমের বংশধরদের মধ্যে আমাদের নবী করীম হযরত মুহাম্মদ সান্মাল্পাহু আলায়হি ওয়া সাল্লাম আবদুল্লাহ ইব্ন আবদুল মুত্তালিব ইব্ন হাশিমের ওুরসে জন্মুগহণ করেন। বিশ্বের যাবৎ মুসলমান তারই উম্মত এবং তিনি আখেরী যামানার নবী। এ গ্রন্থে তারই উম্মতের বিবরণ দেয়ার প্রয়াস পেয়েছি। আবদে শামসের পুত্রের নাম ছিল উমাইয়া । বনী উমাইয়ারা তারই বংশধর । আদনানী গোত্রের লোকজন যখন বনী খোযায়ার হাতে পরাস্ত হয়ে মক্কা ছেড়ে যেতে বাধ্য হলো, তখন তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লো । বনী বকর বাহরায়নে, বনী হানীফা ইয়ামামায়, বনী তাগলিব ফোরাত নদীর অববাহিকায়, বনী তামীম আলজাযীরায়, বনী সুলায়ম মদীনার আশেপাশে, বনী ছাকীফ তায়িফে, বনী উর কূফার পশ্চিম পাশে এবং বনী কিনানা তিহামায় গিয়ে বসতি স্থাপন করে। বনী আদনানের কবীলাসমূহের মধ্যে কেবল কুরায়শ গোত্রসমূহই মক্কা ও তার আশেপাশে রয়ে, যায়, কিন্তু তাদের মধ্যেও তেমন এক্য-সম্প্ীতি ছিল না। এরা ছিল শতধা বিচ্ছিন্ন। কুসাঈ ইব্ন কিলাব এদেরকে এক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে (খ্রিস্টীয় পঞ্চম শতকে) এমনি শক্তিশালী করে তোলেন যে, তারা কেবল মক্ধায়ই নয়, গোটা হিজাযের শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়। খানা কা‘বার ব্যবস্থাপনা আবার বনী আদনানের করতলগত হয় । কুসাঈ খানা কাবা মেরামত করে এবং নিজের জন্য একটি মহল নির্মাণ করেন। এঁ মহলের একটি বিশালায়তন কক্ষ সামাজিক পরামর্শ কেন্দ্ররূপে ব্যবহৃত হতো । এ কক্ষটির নাম রাখা হয়েছিল দারুন নাদওয়া । দারুন নাদ্ওয়ায় বসেই কুসাঈ রাজকার্য পরিচালনা করতেন এবং কুরায়শ-সর্দাররা এখানেই পরামর্শের জন্যে জমায়েত হতেন। কুসাঈ হজ্জের সময় মক্কার তীর্থযাত্রী হাজীদেরকে তিন দিন পর্যন্ত পানাহারে আপ্যায়নেরও ব্যবস্থা প্রবর্তন করেন এবং এর ব্যয় সঙ্কুলানের জন্য কুরায়শদের নিকট থেকে চাদা সংগ্রহের ব্যবস্থা করেন। মোদ্দাকথা, কুসাঈ মক্কা তথা গোটা হিজাযের দীনী ও দুনিয়াবী কর্তৃত্বের অধিকারী হয়ে বসেন । ৪৮০ খ্রিস্টাব্দে কুসাঈ পরলোকগমন করেন এবং তার পুত্র আবদুদ্দার তার স্থলাভিষিক্তরূপে মক্কার শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন। আবদুদ্দারের মৃত্যুর পর তার পৌত্রদের এবং তার ভাই আবদে মানাফের পুত্রদের মধ্যে মক্কার শাসনক্ষমতা নিয়ে গোলযোগের সূত্রপাত হয়। কিন্তু প্রভাবশালী লোকেরা মধ্যস্থতা করে এভাবে এর ফায়সালা করে দেন যে, আবদে মানাফের পুত্র আবদে শাম্স পানি বিতরণ, চাদা ও কর উশুল এবং হাজীদের আপ্যায়নের দায়িত্্ পালন করবেন আর আবদে দারের পৌত্রগণ সামরিক ব্যবস্থাপনা, কাবা ঘরের হিফাযত এবং দারুন্ নাদওয়ার দেখাশোনা করবেন । কিছুদিন পর আবদে মানাফের পুত্র আবদে শাম্স তার অনুজ হাশিমকে তার রার্জত্ ও সমস্ত অধিকার ফিরিয়ে দেন হাশিম তার ব্যবসা-বাণিজ্য, ধন-সম্পদ. ও বদান্যতার জন্যে মক্কাবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি কুরায়শদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য অনুপ্রাণিত করে এবং তার সুযোগ করে দিয়ে তাদের প্রভূত উপকার সাধন করেন । Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।