আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

আরব দেশ fl ৫৩ ফলে দেওয়াল কিছুটা উঁচু হলো এবং পুনঃ নির্মাণ কাজ কিছুটা কষ্টকর-হয়ে উঠলো । তখন হযরত ইবরাহীম (আ) একটি পাথরের উপর দাড়িয়ে কাজ করতে লাগলেন যে স্থানটিতে দীড়িয়ে ইবরাহীম (আ) কাজ করছিলেন, তা-ই মাকামে ইবরাহীম নামে খ্যাত । খানা কা'বা নির্মাণ যখন সমাপ্ত প্রায়, তখন হযরত ইবরাহীম (আ) হযরত ইসমাঈল (আ)-কে বললেন, আচ্ছা একখণ্ড পাথর নিয়ে এসো, যাতে তা মাকামে রুকনের উপর রেখে দিয়ে লোকজনের জন্যে তা চিহ্নিত করে দিতে পারি। তখন হযরত ইসমাঈল (আ) হযরত জিবরাঈল (আ)-এর নির্দেশনা অনুসারে বৃ-কুবায়স পাহাড় থেকে হাজরে আসওয়াদ উঠিয়ে নিয়ে আসেন । হযরত ইবরাহীম (আ) তা মাকামে রুকন-এর উপর স্থাপন করে দিলেন। এটাই সেই বিখ্যাত হাজরে আস্ওয়াদ বা কাল পাথর__তাওয়াফের সময় যার চুমু খাওয়া-হয়। খানা কা'বা পুনঃ নির্মাণের পর হযরত ইবরাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ)-এর প্রতি যে সমস্ত লোক ঈমান এনেছিল তাদেরকে নিয়ে মিনা ও আরাফাতের মাকামসমূহের দিকে যাত্রা করলেন । তীরা কুরবানী করলেন এবং খানা কাবার তাওয়াফ করলেন । হযরত ইবরাহীম. (আ) শাম দেশের দিকে চলে যান এবং যতকাল জীবিত ছিলেন প্রতিবছর খানা কাবার যিয়ারত ও হজ্জের জন্যে আসতেন । খানা কা‘বা পুনঃ নির্মাণের, পর হযরত ইবরাহীম (আ) পুত্রকে কুরবানী করার জন্যে আদিষ্ট হয়েছিলেন। হযরত ইসমাঈল (আ) শেষ জীবন পর্যন্ত মক্কা মুয়ায্যমায়ই বসবাস করেন৷ বনী জুরহাম কবীলা (এরা জুরহাম সাথী নামে অভিহিত) মক্কা মুয়ায্যমায় এবং আমালিকা কবীলা মক্কার আশেপাশে বসবাস করতো (এরা আরবে 'বায়িদাভুক্ত আমালিকা নয়) । এ কবীলাদ্বয়ের কিছু লোক হযরত ইসমাঈল (আ)-এর প্রতি ঈমান এনেছিলেন অনেকে তাদের পূর্বতন কুফরী ও নাস্তিকতায় লিপ্ত ছিল। তাওরাতের বিবরণ অনুযায়ী হযরত ইসমাঈল (আ) একরশ' সীইত্রিশ বছর বয়সে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বারজন পুত্র ছিলেন। এঁদের বংশধরদের সংখ্যা এতই বৃদ্ধি পেলো যে মক্কায় তাদের আর স্থান সঙ্কুলান হলো না । তারা গোটা হিজাযে ছড়িয়ে পড়লেন। কাবার রক্ষণাবেক্ষণ ও মক্কার কর্তৃত্ব সর্বদা এঁদেরই হাতে ন্যস্ত ছিল। হ্যরত ইসমাঈল (আ)-এর পুত্র কীদারের বংশধরদের মধ্যে আদনান নামক এক ব্যক্তির জন্ম হয়। বনী ইসমাঈলের প্রায় প্রত্যেকটি মাশহুর কবীলা এদেরকে নিয়ে গঠিত হয়েছে। এজন্যে আরবে- মুস্তাআারিবা বনী ইসমাঈলকে আলে-আদনান বা. আদনানের বংশ বলা হয়ে থাকে । আদনানের পুত্রের নাম মাআদ এবং পৌত্রের নাম নাযার ছিল । নাযারের চার পুত্র থেকেই আদনানী বংশের বিস্তার ঘটে । এ জন্যে আদনানী কবীলাকে মাআদী এবং নাযারীও বলা হয়ে থাকে। ৫৫ পৃষ্ঠায় বর্ণিত বংশপঞ্জি থেকে আদনানী বংশের বিভিন্ন শাখার পারস্পরিক সম্পর্ক বোঝা যায়।- আদনানী গোত্ৰসমূহ .আদনানী গোত্ৰসমূহের মধ্যে আয়াদ, রবীআ ও মুদার গোত্রসমূহ সমধিক বিখ্যাত । এদের মধ্যেও শেষোক্ত দু'টি গোত্রের খ্যাতি বেশী ৷ মানে মর্যাদায় এরা ছিল পরস্পর প্রতিদ্বন্থী ৷ মুদারী গোত্ৰসমূহের অন্যতম গোত্র বনু কিনানা গোত্রের ফিহ্র ইব্‌ন মালিকের অপর নাম ছিল কুরায়শ । উক্ত কুরায়শের বংশধরগণের মধ্যে অনেক কবীলার উদ্ভব হয়। এদের মধ্যে বনী সাহম, বনী মাখযুম, বনী হুমাহ্‌, বনী তায়েফ, বনী আদী, বনী আবদেদার, বনী যুহরা, বনী জুরে নালাফ নসমিক বয্াডে | সনদে যণাতের ছিয চার বয় আবদে শামস্্‌, নাওফিল, Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।