৫২ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) কাহ্তানী গোত্রসমূহের কেন্দ্রভূমি বা আদি নিবাস ইয়ামান ছিল বলে ধারণা করা হয়ে থাকে । এদের মধ্যে হিময়ারী ও ইযদী গোত্র অত্যন্ত বিখ্যাত বলে গণ্য হতো । সাবা শহর এবং দক্ষিণ আরবে ইযদীদের রাজত্ব ছিল। ইয়ামান দেশের সমৃদ্ধি সাধনে এরা অত্যন্ত তৎপর ছিলেন। সুলায়মান আলায়হিস্ সালামের সমসাময়িক: বিলকীস রানী এদেরই বংশের লোক ছিলেন। ইয়ামান ও হাদরামাউতের শাসক মালকুক তাবাইয়াও এদেরই লোক ছিলেন। ইযদের একটি গোত্র মদীনায় এসে বসবাস শুরু করে এবং সেখানে তাদের রাজত্ব গড়ে তোলে। খোযাআ গোত্ৰীয়রা মক্কার দিকে মনোনিবেশ করে. এবং সেখানে পূর্ব থেকে রাজত্বকারী জুরহাম গোত্রকে পরাভূত করে। ইযদের পুত্র নাসর তিহামা অঞ্চলে বসতি স্থাপন করেন। খোযাআর এক পুত্র ইমরান ওমানে গিয়ে বসতি স্থাপন করেন। তার বংশধর ইযদে ওমান নামে খ্যাতি লাভ করে। তার অপর পুত্র গাস্সান সিরিয়া সীমান্তে গিয়ে বসতি স্থাপন করে এবং সীমান্তবর্তী কবীলাসমূহকে পরাস্ত করে সেখানে স্বীয় রাজত্ব গড়ে তোলে ৷ ইয়ামান কাহ্তানী বাদশাহদের রাজত্ব ঈসায়ী সপ্তম শতক পর্যন্ত কায়েম ছিল। গাস্সানের কাহ্তানী রাজত্বের সীমা রোমান সাম্রাজ্যের সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। অপর দিকে হীরার কাহ্তানী রাজ্য পারস্য সাম্রাজ্যের প্রতিবেশী ছিল। ইসলামের আবির্ভাবকালে কাহ্তানী গোত্রগুলো অত্যন্ত শক্তিশালী ছিল এবং গোটা আরব তারাই দাপটের সাথে শাসন করতো । বনু আদনান.ও হযরত ইসমাঈল (আ)-এর বংশধর এ নামে পরিচিত। এরা বাহির থেকে এসে আরবে বসুতি স্থাপন করেন। এজন্যেই এদেরকে আরবে মুসৃতাআরিবা বা মিশ্র আরব নামে অভিহিত করা হয়। হযরত ইব্রাহীম (আ)-এর মাতৃভাষা ছিল আজমী তথা ফার্সী । তিনি যখন তার পুত্র হযরত ইসমাঈল (আ)-কে তার মা হাজেরাসহ মক্কা মুয়ায্যমায় (হিজাযে) রেখে যায়, তখন তিনি কাহৃতানী গোত্রের শাখা গোত্র জুরহামের নিকট থেকে আরবী ভাষা শিক্ষা করেন। এরা তখন মন্ধায় বসত করতো । পরবর্তীকালে এই আরবীই হয় ইসমাঈল বংশীয়দের ভাষা৷ হযরত ইসমাঈল (আ)-এর পনের বছর বয়ঃক্রমকালে তার মা হাজেরার ইন্তিকাল হয়। মায়ের মৃত্যুর পর হযরত ইসমাঈল (আ) মক্কা থেকে সিরিয়ার দিকে চলে যেতে মনস্থ করেন। কিন্তু জুরহাম গোত্রের লোকজন পরামর্শত্রুমে তাঁকে মক্ধাত্যাগ থেকে বিরত রাখেন এবং আমালিকা গোত্রের আমারা বিন্ত সাঈদ ইব্ন উসামা ইব্ন আকীলের সাথে তার বিবাহ করিয়ে দেন। কিছু দিন পরেই সেখানে হযরত ইবরাহীম (আ) আগমন করলেন এবং তারই ইঙ্গিতে পুত্র ইসমাঈল তার উক্ত স্ত্রীকে পরিত্যাগ করেন । তারপর তিনি জুরহাম গোত্রের সাইয়িদা বিন্ত মাদাদ ইব্ন আমরের পাণি গ্রহণ করেন। এ ঘটনার পর আল্লাহ্র নির্দেশক্রমে হযরত ইবরাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ) হযরত আদম (আ)-এর যুগের ভিতের উপর খানাকা'বা নির্মাণের কাজ শুরু করেন, এভাবে যে হযরত ইবরাহীম (আ) গীথুনী দিচ্ছিলেন আর হযরত ইসমাঈল (আ) পাথর ও মসলাদি তাকে উঠিয়ে দিচ্ছিলেন। উভয়ে তখন এভাবে দু'আ করছিলেন : NN LE হে আমাদের রব । আমাদের পক্ষ থেকে কবুল করুন! নিঃসন্দেহে আপনি সবকিছু শোনেন, " সবকিছু জানেন । (২: ১২৭) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।