আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

আরক দেশ ' [ 8৯ বলতে শুরু করেন। আর এ ভাষা তারা শিঁখেছিলেন' আরবে নায়িদা থেকে । কাহ্‌তানের বংশধররা দু’ভাগে বিভক্ত : ১. ইয়ামিনিয়া.ও ২. সাবাইয়া । কাহ্‌তানের বংশপঞ্জি নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ বলেছেন ইনি আবির ইব্‌ন শালিখ ইব্‌ন আরাফাখশাদ ইব্‌ন সাম ইবন নূহ-এর পুত্র এবং ফালিগ ও ইয়াকতানের ভাই ছিলেন. কিন্তু তাওরাতে তার কোন উল্লেখ নেই । অবশ্য ফালিগ ও ইয়াকতানের উল্লেখ তাওরাতে রয়েছে। কারো কারো ধারণা কাহৃতান ইয়াকতানেরই আরবী রূপ । অন্য কথায় যাকে ইয়াকতান বলা হযেছে তিনিই কাহ্‌তান। কারো কারো ধারণা, ইয়ামান ইব্ন কীদার ইব্‌ন ইসমাঈল (আ)-এর পুত্র ছিলেন কাহৃতান। ইব্ন হিশাম বলেন, ইয়ারিব ইব্‌ন কাহৃতানকে ইয়ামানও বলা হতো এবং-ভাঁরই নামানুসার ইয়ামান দেশের নামকরণ করা হয়েছে। কাহ্‌তান যদি ইসমাঈল (আ)-এর রংশধর সাব্যস্ত হন, তাহলে গোটা আরবের অধিবাসীরা ইসমাঈল (আ)-এর বংশধর প্রতিপন্ন হন। কেননা; আদনান এবং কাহ্‌তান এ দু'জনই আরব জাতির আদি বংশধর ৷ কিন্তু গবেষণা দ্বারা প্রতীয়মান হয় এবং এটা অধিকতর গ্রহণযোগ্য অভিমত যে, কাহ্‌ৃতান এবং ইয়াকতান অভিন্ন ব্যক্তি । আর কাহ্‌তান ইসমাঈল বংশীয় নয়। আরব দেশে আরিবা বা কাহ্‌তানী বংশের বেশ কয়েকজন বড় বড় বাদশাহ্‌ হয়েছেন-গোটা আরব উপদ্বীপ জুড়ে যাদের রাজত্্‌ ছিল। কাহ্‌তানের পুত্র ইয়ারিব আরবে বায়িদার শেষ চিহ্নটুকু পর্যন্ত বিলুপ্ত করে দেন এবং তাদের গোটা বংশকে নিশ্চিহ্ন করে দেন। NEU ইসলামের ইতিহাস (১ম খণ্ড) Www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।