আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) EEN TE SEES TRE OS ET IT লোহিত সাগরের কূল ঘেঁষে এ প্রদেশটির অবস্থান । ইসলামের অভ্যুদয় কালে এ প্রদেশটি ছিলো গোটা আরব দেশে খ্রিস্টানদের পাদপীঠ ৷ রাবউল খালীর পশ্চিমে এবং নাজরানের উত্তরে আসীর প্রদেশ _-যা লোহিত সাগরের উপকূলে অবস্থিত । নাজরান এবং আসীর প্রদেশদ্বয় ইয়ামানের অংশ হিসাবে গণ্য হয়ে থাকে। আসীরের উত্তরে লোহিত সাগরের কূলে একটি ছোট এলাকা হচ্ছে তিহামা_-যা হিজাযের অন্তর্ভুক্ত অর্থাৎ তা হিজাযের দক্ষিণাংশ বলে গণ্য হয়ে থাকে রাবউল খালীর উত্তরে বর্গাকৃতির বিশাল নজুদ প্রদেশ অবস্থিত । এর পূর্বে বাহরায়নন প্রদেশ, পশ্চিমে হিজায প্রদেশ এবং উত্তরে সিরিয়া মরুভূমি অবস্থিত । নজদের দক্ষিণ-পূর্ব অংশের নাম হচ্ছে ইয়ামামা । নজদের পূর্বে এবং " লোহিত সাগরের পশ্চিমে হিজায প্রদেশ অবস্থিত । মক্কা, মদীনা এবং জিদ্দা ও ইয়ান্তু বন্দরদ্বয় এই প্রদেশে অবস্থিত । হিজাযের পশ্চিমে এবং নজদের দক্ষিণ-পূর্বে একটি ছোট এলাকা হচ্ছে খায়বায । সিরিয়া, হিজায ও নজদের মধ্যবর্তী একটা এলাকা হচ্ছে হজ্র। রাবউল খালীর মধ্যে হাদরামাউত ও ইয়ামামার মধ্যে আল-আহকাফ হচ্ছে একটি প্রসিদ্ধ অনাবাদী ভূমি__যা’ একদা আরব জাতির বাসস্থান ছিল। মানচিত্রে উপরিউক্ত স্থানসমূহের দিকে নযর বুলালে আরব দেশের প্রদেশসমূহ ও মশহুর এলাকাসমূহ সম্পর্কে সঠিক ধারণা জন্মে। আবহাওয়া ও অধিবাসী আরব দেশে কোন প্রসিদ্ধ বা উল্লেখযোগ্য নদ-নদী নেই । প্রায় গোটা দেশটাই উষর মরু ও অনুর্বর ভুমি নিয়ে গঠিত সমুদ্র উপকূলবর্তী এলাকাসমূহে কিছু কিছু তরুলতা ও মানুষের বসবাস পরিলক্ষিত হয়। পানিশূন্যতা দেশটির মধ্যবর্তী. এলাকাসমূহকে মানুষ বসবাসের অনুপযোগী এবং জীবন যাপন দুর্বিষহ রেখেছে। সমস্ত জনপদ সমুদ্র উপকূলবর্তী এলাকাসমূহে অবস্থিত । কেবল নজদের বিশাল প্রদেশটিই এর ব্যতিক্রম যা রাবউল খালীর উত্তরে দেশের অভ্যন্তরভাগে.অবস্থিত । নজৃদ হচ্ছে একটি মালভূমি -যাতে বিশালায়তন মরুভূমিসমূহও রয়েছে। নজদের এ মরুভূমিসমূহ একেবারে সিরিয়ার বিশাল মরুভূমিসমূহে গিয়ে মিশেছে। আরব দেশে স্থানে স্থানে পর্বতমালাও রয়েছে। কিন্তু তার একটিতেও তরুলতা নেই । লোহিত সাগরের উপকূলবর্তী ইয়ামান ও হিজায প্রদেশদ্বয় অন্যান্য প্রদেশের তুলনায় অধিকতর শস্য-শ্যামল । সমগ্র আরব দেশের মোট জনসংখ্যা সোয়াকোটি বলা হয়ে থাকে! অন্য কথায় দেশটির প্রতি বৰ্গমাইলে মাত্র দশজন লোকের বসবাস । রৌদ্রের প্রখরতা খুব বেশি। এত প্রচণ্ড লু-হাওয়া দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হয় যে, এ হাওয়াকে সাইমুম বা বিষাক্ত বায়ু বলা হয়ে থাকে। মানুষ তো মানুষ, মরু হাওয়া যে প্রাণীটির .একাস্তই গা সওয়া সেই উটও এ হাওয়ার সম্মুখে তিষ্ঠাতে পারে না । লু-হাওয়ার এক ঝটকাতেই উট প্রাণ হারায়। উট সেখানে অত্যন্ত উপকারী পশু । শত শত মাইলের মধ্যে পথিকরা পানির নাম নিশানা পর্যন্ত পায় না। উট হচ্ছে মরুভূমির জাহাজ । এর পিঠে চড়েই বড় বড় সফর করতে হয় । EEO ফসলও হয় না। সে দেশের অধিবাসীরা উটের দুধ ও খেজুর খেয়েই জীবন ধারণ করে। অধিবাসীদের .এক বিরাট অংশ যাযাবর জীবন যাপন করে। এজন্যে দেশটিতে বড় বড় শহরের সংখ্যা নগণ্য । কবি হালী দেশটির চিত্র অংকন করেছেন এভাবে : এক উপদ্বীপ ছাড়া আরব কিছুই ছিলোনা তো কোনো দেশের সঙ্গে তার সংযোগ ছিলো না তো Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।