আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায় আরব দেশ আরবের একটা. মোটামুটি আলোচনা সর্বপ্রথমে এ জন্যই আবশ্যক যে, আমাদর রিরবরী হযরত মুহাম্মদ (সা) এই আরবেরই প্রসিদ্ধ মক্কা নগরীতে জন্মখহণ করেন এবং অপর বিখ্যাত নগরী মদীনাতে হিজরত করেন এবং তা-ই হয় শেষ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের আদি রাজধানী. । আরবই সেই দেশ যার প্রায় সকল অধিবাসীই প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা)-এর জীবদ্দশায়ই ইসলাম গ্রহণ করেন। এই সে আরব-যেখানে সর্বপ্রথম ইসলামের বিজয় কেতন উড়েছিল। এই আরবের ভাষাতেই পূর্ণাঙ্গ ওয়াহী এবং সর্বশেষ আসমানী কিতাব অবতীর্ণ হয়--যা' দেশ, : জাতি ও ভাষা নির্বিশেষে সকলের কিয়ামত পর্যন্ত কালের জন্য পূর্ণাঙ্গ দিক-দিশারী। এই আরবের মাটি থেকে পৃথিবীর দশ দিগন্ত ইসলামের আলো বিচ্ছুরিত হয়েছে। এ দেশেই রয়েছে পবিত্র কা'বা ঘর__পৃথিবীর প্রতিটি দেশ থেকে প্রতিবছর মুসলমানরা যেখানে ছুটে আসে দলে দলে, আরাফাতের ময়দানে সকলে মিলে আল্লাহ্‌ তাআলার স্তুতি ও মুনাজাত্তে নিমগু হয় । সেখানে রাজা-প্রজা ও আমীর-ফকীর সকলেরই একই বেশ, একই অবস্থা । আসমান যমীনের ষ্টার মহিমা ও আধিপত্যই সকলের মনমগজকে আচ্ছন্ন করে রাখে। এই সে আরব__যা গোটা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করে এর গোটা বিশ্বের জন্যে দিক-দিশারী ও হিদায়াতের দীপ্ত শিখা প্রতিপন্ন হয়। অবস্থান ও তুপ্রকৃতি এশিয়ার ানচিনর দিন দিকে ভারতের পকিয দিকে একটি নির্ণাল ভারতঙ্গেনের সত উপদ্বীপ চোখে পড়ে । এরই নাম জাযীরাতুল আরব_-_আরব উপদ্বীপ বা আরব দেশ । ‘দেশটির পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে আরব সাগর ও ভারত মহাসগর, পশ্চিমে লোহিত সাগর ও সুয়েজখাল, উত্তরে সিরিয়া । আরব দেশের আয়তন বার-তের লক্ষ বর্গমাইল যার মধ্যে পীচ লাখ বর্গমাইল কেবল উষর মরু অঞ্চল যেখানে কোনো বসতি নেই । সর্বাধিক খ্যাত মরুভূমিটি আল রাবউল খালী বা আল-দাহ্‌না’ নামে পরিচিত । এর আয়তন আড়াই লাখ বর্গমাইল । এ বিশাল মরুভূমির উত্তরে বাহ্রায়নের আল-হাসায়া প্রদেশ । রাবউল খালীর দক্ষিণ-পূর্বে ওমান প্রদেশ । এর রাজধানী ও সর্বাধিক বিখ্যাত শহর হচ্ছে মাস্কট । এ প্রদেশটি ওমান উপসাগরের তীরে অবস্থিত । রাবউল খালীর দক্ষিণ-পূর্বে হাদরামাউত ও মাহ্‌রা প্রদেশ অবস্থিত । এগুলো আরব সাগর ও ভারত মহাসাগরের উপকূলবর্তী এলাকা রাবউল খালীর দক্ষিণ-পশ্চিমে প্রসিদ্ধ ইয়ামান প্রদেশ অবস্থিত ৷ এ প্রদেশটির সর্বাধিক বিখ্যাত শহর হচ্ছে সাফার। এ প্রদেশটি ভারত মহাসাগর ও লোহিত সাগরের কুল ঘেঁষে অবস্থিত । এডেন ও হাদীদা বন্দর এ প্রদেশেই অবস্থিত । রাবউল খালীর Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।