আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

88 ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) ET ET TE EES TPE BEIT নিতে পারবেন। তবুও ইচ্ছা আছে স্থানে স্থানে কোন কোন দেশ ও প্রদেশের মানচিত্র সন্নিবেশিত করে দেব । জাহিলিয়াতের যুগ, আরবের বিভিন্ন জাতি, যেমন কুরায়শ, জাহিলিয়া যুগের প্রথা-পদ্ধতি প্রভৃতি ব্যাপারও এ গ্রস্থে ততো বিস্তারিত আলোচিত হবে না। হুযূর (সা)-এর জীবনী প্রণয়নে আমি সর্বাধিক নির্ভর করেছি হাদীসের প্রখ্যাত ছয়খানি গ্রন্থ সিহাহ্‌ সিত্তাহ্র উপর । হাদীসের কিতাবসমূহকে এ ব্যাপারে ইতিহাস গ্রস্থসমূহের উপর প্রাধান্য দেয়া হয়েছে। ইতিহাস খগ্রন্থসমূহের মধ্যে তারীখে তাবারী, তারীখুল কামিল, ইব্‌ন আসীর, তারীখে মাসউদী, তারীখে ইব্‌ন খালদূন, তারীখুল খুলাফা, সুম়ৃতী প্রভৃতি গ্রন্থের মধ্যে সাধারণভাবে যা বিবৃত হয়েছে তা-ই লিপিবদ্ধ করেছি এবং এভাবে ইতিহাসের সর্বোত্তম সারবস্তু লিখে দিয়েছি। আব্বাসী খিলাফতের দুর্বলতা ও পতনের সূচনাতে যেসব দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সেসবের পৃথক পৃথকভাবে সমসাময়িক যুগের এতিহাসিকদের গ্রস্থাদি থেকে লিখে দিয়েছি। কোন কোন স্থানে খ্রিষ্টান এতিহাসিকদের বরাতও দিয়েছি এবং তাদের হুবহু পাঠও ‘ উদ্ধৃত করে দিয়েছি। কিন্তু তা‘ কেবল প্রতিপাদ্য বিষয়ের সত্যতা প্রতিপন্ন করার জন্যে সাক্ষ্য স্বরূপই উদ্ধৃত করেছি। সাধারণভাবে আমার বিশ্বাস, খ্রিস্টান এতিহাসিকদের লিখিত ইতিহাস গ্রস্থাদি মুসলমান এঁতিহাসিকদের খ্রন্থাদির তুলনায় নেহাতই মামুলী ও ভাসাভাসা ধরনের। আমাদেরকে প্রকৃত সত্য উদ্ধারের এবং মনের সাম্তুনা খৌজার জন্যে তাদের দিকে তাকানো আদৌ উচিত হবে না। কেননা, খ্রিস্টান এতিহাসিক মাত্রই রিওয়ায়াত বা বর্ণনার বিশুদ্ধতার ব্যাপারে অত্যন্ত বেপরোয়া এবং সীমাহীন অসতর্ক প্রতিপন্ন হয়েছেন। অপরদিকে তারা সমস্ত মেধা ও যোগ্যতাকে সিদ্ধান্ত প্রদানে ব্যয়িত করে ইতিহাসকে উপন্যাস ও কল্পকাহিনীতে পর্যবসিত করতেই ব্যস্ত থাকেন মুসলমান এঁতিহাসিকগণ আল্লাহ্র ফযলে এ প্রবণতা থেকে অনেকাংশেই মুক্ত। আর এজন্যেই তাঁরা বিশ্বস্ত সাক্ষ্যের মত আমাদেরকে অনেকটা সহায়তা . প্রদান করতে পারেন। . এ ইতিহাস গ্রস্থখানি দ্বারা মুসলিম পাঠকগণ কিভাবে উপকৃত হবেন এবং এতে কোন্‌ কোন্‌ অংশ একটু মনোনিবেশ সহকারে অধ্যয়ন করতে হবে এবম্বিধ অনেক জরুরী ব্যাপারে পাঠক ধারণা অর্জন করতে পারবেন, যা পুস্তকটির উপসংহারে লিপিবদ্ধ করার ইচ্ছা রইলো । আল্লাহই তাওফীক দাতা । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।