আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ 513
📝 Text 📖 PDF

প্রকাশকের কথা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইবনে ইসহাক, ইবনে হিশাম এবং আল্লামা ইবনে কাছীরের মৃত জগদ্বিখ্যাত এতিহাসিকদের বিরচিত ইসলামের ইতিহাস বিষয়ে প্রামাণ্য এবং নির্ভরযোগ্য এবং সাহিত্যিক মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী প্রণীত ‘তারীখে ইসলাম’ গ্রন্থের বাং অনুবাদ ‘ইসলামের ইতিহাস’ প্রথম খণ্ড । ইতিহাস হলো জাতির দর্পণস্বরূপ । এর মাধ্যমে মানুষ জানতে পারে বিগত দিনের সাফল্য ও ব্যর্থতার ইতিকথা । আর জানতে পারে এর কারণসমূহ । তাই মানুষ ইতিহাস পাঠে সাবধানী হয়, ভবিষ্যৎ পরিকল্পনায় বিচক্ষণতার পরিচয় দেয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট, উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। ইতিহাসকে জাতির বিবেক বলা চলে৷ এটা একটা জাতির দিক-দর্শন যন্ত্রের মতও কাজ করে। এতিহাসিক মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী তার গ্রন্থের প্রথমদিকে ইতিহাসের সংজ্ঞা, ইতিহাসপাঠেরপ্রয়োজনীয়তা, ইসলামের ইতিহাস ও সাধারণ ইতিহাস সংক্রান্ত পর্যালোচনা করেছেন। এরপর আরবদেশ, আরবদেশের অবস্থান, প্রকৃতি ও এর অধিবাসী সম্পর্কিত আলোচনা করা হয়েছে । পরবর্তী পর্যায়ে হযরত মুহাম্মদ (সা)-এর জন্ম হতে ওফাত পর্যন্ত যাবতীয় ঘটনা সবিস্তারে বিধৃত হয়েছে। গ্রন্থখানির পরিসমাপ্তি ঘটেছে খুলাফায়ে রাশেদার আমলে ইসলাম প্রচার, দেশ বিজয় ও রাজ্য শাসন ইত্যাদি বিষয়ের নিখুঁত, নির্ভুল ও হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে। যার ফলে গ্রন্থখানি প্রাণবস্ত, অনবদ্য ও অনিন্দ্যরূপ পরিগ্রহ করেছে। এ ধরনের একখানি মূল্যবান গ্রন্থের অনুবাদ প্রকাশ করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পুস্তকটির প্রথম সংস্করণ নিঃশেষিত হওয়ার পর দ্বিতীয় সংস্করণ প্রকাশকালে বিজ্ঞ গ্রন্থকার এতিহাসিক মাওলানা আকবর শাহ্‌ খান নজিবাবাদী, অনুবাদক জনাব মাওলানা আবদুল মতিন জালালাবাদী, মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী এবং মাওলানা হাসান রহমতীকে জানাই আন্তরিক মুবারকবাদ ৷ মুবারকবাদ জানাই দ্বিতীয় সংস্করণে সম্পাদনাকারী মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলীকে, যিনি প্রথম সংস্করণে মুদ্রিত অনেক ভুলভ্রান্তি সংশোধন করে দিয়েছেন। প্রুফ দেখার মত শ্রমসাধ্য কাজটি আনজাম দেয়ার জন্য ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ মোকসেদকে । গ্রন্থখানি প্রকাশনার সাথে সম্পৃক্ত অন্যান্য সকলকেও জানাই মুবারকবাদ । গ্রন্থখানি নির্ভুলভাবে প্রকাশ করার প্রচেষ্টায় কিংবা আন্তরিকতায় কোন ইচ্ছাকৃত ক্রটি করা হয়নি । তবু সুধীজনের নজরে কোন প্রমাদ পরিলক্ষিত হলে তা অনুগ্রহ করে আমাদের অবহিত করলে পরবর্তী সংস্করণে সংশোধন করার ব্যবস্থা করা হবে ইন্শাআল্লাহ । মুহাম্মাদ শামসুল হক পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ Wwww.eelm.weebly.com

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.