ভূমিকা ৩১ রাখবার সংকল্প অন্তরে পোষণ করা । সদাচারের সফল সম্পর্কে অবহিত হয়ে সেগুলো আত্মস্থ করার জন্যে যতুবান হবে । দুনিয়ার এ রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছে এমন কোন ব্যক্তির নিন্দাবাদ করা কোন পুরুষোচিত কাজ নয়। বিগত দিনের কোন ব্যক্তির প্রতি অনুরাগ প্রকাশ করা, তার জন্যে দু'আ করা বা তার ভুলত্রান্তির একটা সদার্থ করার চেষ্টা-চরিত্র চালানো কোন দৃষণীয় ব্যাপার নয় । দুনিয়ার বিভিন্ন দেশ, শহর-বন্দর, নগর, পাহাড়-পর্বত, মরুপ্রান্তর বিয়াবানের সফর করার সাথে এতিহাসিক গ্রন্থাদি পাঠের মধ্যে একটা বড় রকমের সামঞ্জস্য রয়েছে। তবে একটা পার্থক্য হলো একজন পর্যটরু সারা জীবনের ভূ-পর্যটনের দ্বারা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেন একজন ইতিহাস পাঠক ততোধিক জ্ঞান ও অভিজ্ঞতা একদিনের বা এক সপ্তাহের অধ্যয়নের মাধ্যমে অর্জন করতে সক্ষম ৷ ইতিহাস পাঠক যতবেশী পক্ষপাতদুষ্ট মনমানসিকতার শিকার হবে ইতিহাস থেকে তার উপকৃত হওয়ার সম্ভাবনা ততই কম । ইতিহাসের উৎস ইতিহাসের উৎসসমূহকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে : ১. লিপিবদ্ধ নিদৰ্শনাদি : যথা পুস্তকাদি, স্মারকলিপি, অফিসিয়াল কাগজপত্র, পরোয়ানাসমূহ, ফায়সালা বা রায়সমূহ, দস্তাবেজ, ফরমান প্রভৃতি । ২. শ্রুতি নির্ভর নিদর্শনাদি : যথা লোকশ্রতি, লোক কাহিনী, কবিতা ও প্রবাদবাক্য a ৩. প্রত্নতাত্ত্বিক নিদৰ্শনাদি : প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি বলতে প্রাচীন যুগের নিদর্শনাদি বোঝায়।, যথা বিভিন্ন শহরের ধ্বংসাবশেষ, দুর্গসমূহ, ঘরবাড়ি, বিভিন্ন ইমারতের শিলালিপি, পাথরের ছবি ও মূৰ্তিসমূহ, প্রাচীন যুগের অস্ত্রশস্ত্র, মুদ্রা, পাত্র প্রভৃতি । কিন্তু এ উপাদানত্রয় থেকে উপকৃত হওয়া এবং ইতিহাস বিন্যস্ত করা কোন সহজসাধ্য ব্যাপার নয়।তীক্ষু প্রতিভা, কঠোর পরিশ্রম, উদ্যম ও অন্তর্দৃষ্টি ব্যতিরেকে এসব উপাদান একান্তই তুচ্ছ প্রতিপন্ন হয়। এছাড়া সংশ্লিষ্ট জাতিসমূহের বৈশিষ্ট্যমূলক আচার-আচরণ, প্রথা-পদ্ধতি, রূপ-রেখা ও ভৌগোলিক অবস্থাদিও ইতিহাসবেত্তার জন্যে সহায়ক প্রতিপরু হয়ে থাকে। ইতিহাসের প্রকরণ বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে ইতিহাস বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন পরিমাণ পরিমিতির দিক থেকে ইতিহাস দ্বিবিধ হতে পারে ঃ (১) সাধারণ ইতিহাস ও (২) বিশেষ ইতিহাস ৷ সাধারণ ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যাতে সমগ্র বিশ্বের সমগ্র মানুষের ইতিহাস বিধৃত হয় আর বিশেষ ইতিহাস হচ্ছে সেসব ইতিহাস যা কোন বিশেষ জাতি, রাষ্ট্র বা রাজবংশের ইতিহাস । আবার অবস্থার দিক থেকেও ইতিহাস দু‘রকমের হতে পারে ৪ : (১) বৰ্ণনা ভিত্তিক (২) বুদ্ধি ও অনুমান ভিত্তিক । ১. Ko 0 ol SOE VENICE CE TR সংশ্লিষ্ট ঘটনা সংঘটিত হওয়ার নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য রিওয়ায়াত বা বর্ণনা এঁতিহাসিকের রা হয়ছে বং ছচহলেবেত (ছে গজাল ভণে দে মানো রত্যজ রহম Wwww.eelm. Eebly com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।