২৬ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) হয়ে চলেছে ইসলামী সালতানাত ও ইসলামী রাষ্ট্রের সংখ্যাও এতই অধিক যে, যদি এক-একটি ইসলামী সালতানাতের ইতিহাস স্বতন্ত্র সংক্ষিপ্ত সংকলনাকারে রচিত হয় তবে সে নির্বাচিত সংকলনগুলোর জন্যেও দু'চারটি আলমারী নয়। পাঠাগারের বেশ কয়েকটি কক্ষেরই প্রয়োজন : হবে। একটি মধ্যম অবয়বের ইসলামের ইতিহাস রচনার অর্থ হচ্ছে এ সবের সারমর্ম অতি সংক্ষিপ্তাকারে উপস্থাপন করা । কোন বড় দৃশ্যের ফটো একই কাঠে উঠিয়ে নেয়া অথবা একটা বিরাট প্রাসাদের চিত্র কোন তসবীহ দানার ছিদ্রে পুরে দেয়া একটি অপেক্ষাকৃত সহজ কাজ, কিন্তু একটি দু‘ হাজার পৃষ্ঠায় বইয়ে গোটা ইসলামের ইতিহাস পুরে দেয়া নিঃসন্দেহে একটি সুকঠিন কাজ । এজন্যে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে, এ কাজে আমি কতটুকু সফল হয়েছি। একমাত্র পাঠকগণ এ ব্যাপারে ফয়সালা করতে পারবেন যে আমার এ পুস্তকটির মান কি এবং মুসলমানদের জন্যে কতটুকু উপাদেয় হয়েছে। ঘটনাবলীর ইতিহাস রচনার ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট ঘটনার এবং সমসাময়িক যুগের সর্বাধিক নির্ভরযোগ্য এতিহাসিকদের লিখিত গ্রন্থাদি পাঠ করে সে ঘটনা সম্পর্কে একটি ধারণায় উপনীত হতে চেষ্টা করেছি। আমার সেই বদ্ধমূল ধারণাকেই পরে নিজ ভাষায় যথাসম্ভব সংক্ষেপে উপস্থাপিত করেছি। যে ব্যাপারে এঁতিহাসিকগণের মতবিরোধ রয়েছে এবং কোন একজনের মতকে প্রাধান্য দেয়া সুকঠিন মনে হয়েছে সেখানে প্রত্যেক এঁতিহাসিকের বক্তব্য হুবহু অনুবাদ করে দিয়ে তার বরাত উদ্ধৃত করেছি এবং এ ব্যাপারে নিজের সিদ্ধান্তও নির্দ্বিধায় উল্লেখ করেছি ' এবং এ ঘটনার ফল কী দাড়িয়েছে তাও ব্যক্ত করেছি। যেহেতু বইটি উর্দু ভাষায় রচিত, তাই উৰ্দুভাষী হিন্দুস্থানী মুসলমানরাই এ দ্বারা সাময়িক উপকৃত হবেন। এজন্যে আমি এসব ইসলামী রাষ্ট্র এবং মুসলিম শাসকদের ব্যাপারে একটু আলোচনা করেছি_ যাদের সাথে ভারত এবং ভারতীয় মুসলমানদের অধিকতর সম্বন্ধ রয়েছে অথবা যাদের সম্পর্কে ভারতবাসী অধিকতর জ্ঞাত । এতদসত্ত্বেও যেসব ইসলামী রাষ্ট্র অথবা মুসলিম রাজবংশ সম্পর্কে ভারতবাসী তেমন জ্ঞাত নন বা স্বল্প জ্ঞাত তাদের সম্পর্কে আলোকপাত করতে এবং ইসলামের ইতিহাসের পূর্ণাঙ্গ নকশা তুলে ধরার ব্যাপারে মোটেই কার্পণ্য বা অবহেলা করিনি। সাহাবায়ে কিরাম (রা) এবং পরবর্তী যুগে এমন সব মনীষী সম্পর্কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে _যারা কোন না কোন ইসলামী সম্পৃদায় কিংবা গোষ্ঠির সাথে সম্পৃক্ত ছিলেন। মুসলমানদের এঁক্য ও সংহতি বিনষ্ট করে এমন ধরনের বিবরণ পরিহার করা হয়েছে। তাই বলে সঠিক ইতিহাস রচনায় বা এঁতিহাসিক হিসাবে আমার দায়িত্ব পালনেই ক্রটি হয়ে যায় তেমন সতর্কতার আশ্রয় আমি নেই নি। আমি ইবাদত ও ইসলামী খিদমত মনে করেই এ ইতিহাসটি প্রণয়ন করেছি এবং এ জন্যে আল্লাহ্র কাছে এর পুরস্কারেরও আশা রাখি । আমি আমার জ্ঞানগত দীনতার কথা স্বীকার করে নিয়েই বলছি, পদে পদে হৌচট খাওয়াটাই স্বাভাবিক এবং ভুলক্রটি থেকে সর্বতোভাবে মুক্ত থাকা এটি অত্যাশ্চর্য ব্যাপার বলে গণ্য হতে পারে। যারা ভুলক্রটি নিরসনের উদ্দেশ্যে এর সমালোচনা করবেন, আমি তাদেরকে উপকারী বন্ধু বলেই মনে করব । আর যারা বিদ্বেষবশত ছিদ্রান্বেষণে লিপ্ত হবেন তাদেরকে আল্লাহ্র হাতে সমর্পণ করছি । - আকবর শাহ্ খান নজীবাবাদী ১লা মুহাররম, ১৩৪৩ হিজরি Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।