পূৰ্বকথা ২৫ খালদূনের অনন্যসাধারণ “মুকাদ্দামা’ বাদ দিলে তার জাসল ইতিহাসের তেমন কেন মুল্য নির্বিবাদে স্বীকৃত হয়নি । ইব্ন হিশাম, ইবনুল আছীর, তাবারী, মাসউদী প্রমুখ থেকে নিয়ৈ আহ্মদ ইব্ন খাওন্দশাহ এবং যিয়াউদ্দীন বারনী পর্যন্ত বরং মুহাম্মদ কাসিম ফিরিশৃতা এবং মোল্লা বদায়ুনী পর্যন্ত হাজার হাজার মুসলিম এঁতিহাসিকের বিপুল গবেষণা কর্ম যে বিশালায়তন ভলিউমসমূহে সংরক্ষিত রয়েছে, এদের প্রত্যেকটি মুসলমানদের বিস্ময়কর অতীত ইতিহাসের এক একটি খণ্ডচিত্র এবং এদের প্রত্যেকের লিখিত ইসলামের ইতিহাস এমনি উল্লেখযোগ্য যে, মুসলমানরা তা’ অধ্যয়ন . করে অনেক শিক্ষণীয় বিষয়ের জ্ঞান ও অভিজ্ঞতা. সঞ্চয় করতে পারে। কিন্তু অত্যন্ত আক্ষেপ ও পরিতাপের বিষয় যে, আজ শতকরা একজন মুসলমানও নিজেদের জাতীয় ইতিহাস জানার জন্যে এসব মনীষীর রচনাবলী পাঠের এবং তার মর্ম উপলব্ধি করার সামর্থ্য রাখে না। অথচ সেই তুলনায় মিল, কার্লাইল, ইলিয়ট, গিবন প্রমুখের লিখিত ইতিহাস পাঠ করার এবং তার মর্ম উপলব্ধি করার মত যোগ্য মুসলমানের সংখ্যা নেহাৎ কম নয় । ইসলামের ইতিহাসের গ্রন্থসমূহ যেহেতু আরবী ও ফার্সীতে রচিত আর ভারতবর্ষের শতকরা একজন মুসলমানও আরবী-ফাসীরতে ব্যুৎপত্তিসম্পন্ন নয় বলে সেসব গ্রন্থ দ্বারা উপকৃত হতে পারে না। তাই মুসলমানদেরকে তাদের ইতিহাসের প্রতি দৃষ্টি আকৃষ্ট করতে হলে জনসাধারণের ভাষায় ইসলামের ইতিহাস লিখতে হবে। ইতিপূর্বে এ অভাবটির কথা অনেক পূর্বেই অনুভূত হয়েছে এবং অনেকে উর্দু ভাষায় ইসলামের ইতিহাস লিখেছেনও, কিন্তু আজ পর্যন্ত উর্দু ভাষায় এমন একখানি ব্যাপক অথচ সংক্ষিপ্ত পুস্তক এ বিষয়ে লিখিত.হয়নি যাতে স্বল্প অবসরের লগাত সদ বাত যোডকর ও হাযালের ডছহাল নে ধযাছযার ত্যজে যদি জেনে নিতে পারে। j যদি এ জাতীয় জারা দৃডারাটি রহ দাখিতও হতো তরুও ইসলালের ইতিহাস এমনি কাট প্রয়োজনীয় ও গুক্ত্বপূর্ণ ব্যাপার যে, আরো লেখকদের তাতে নিজ নিজ যোগ্যতা ও প্রতিভা অনুসারে লেখার অবকাশ রয়েই যেতো । এখন আমি আমার-:দীনহীন প্রচেষ্টা নিয়োগ করে এ পুস্তকখানি পাঠক সমীপে উপস্থাপিত করছি। অধিকতর যোগ্যতাসম্পন্ন ও প্রশস্ত হৃদয় লোকদের জন্যে এ বিষয়ে যোগ্যতর রচনাকর্ম পেশের সুযোগ রইলো। আমার ধারণা, মাতৃভাষায় যত অধিক ইসলামের ইতিহাস রচিত হবে মুসলমানরা ততই এ দিকে আকৃষ্ট হবেন। ইসলামের ইতিহাসের তাৎপর্য ইসলামের ইতিহাস আসলে একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ বিদ্যা বা বিজ্ঞান। এ বিষয়ে হাজার হাজার যোগ্য এঁতিহাসিকের রচিত রচনাবলী মওজুদ রয়েছে। সাধারণত মুসলিম এতিহাসিকগণ নিজেদের সমসাময়িক সুলতানগণ অথবা কোন একটি রাষ্ট্র, জাতি, রাজবংশ বা একজন সুলতানের অথবা কোন একটি উল্লেখযোগ্য ঘটনার ইতিহাস ভিন্ন ভিন্নভাবে রচনা করেছেন। কোন কোন এঁতিহাসিক কেবল উলামায়ে ইসলামের, কেউ মুসলিম দার্শনিকদের, আবার কেউ কেউ মুসলিম সূফী-দরবেশদের জীবনীগ্রন্থ রচনা করেছেন। মোদ্দাকথা, এ জাতীয় . হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে। এ বিশাল ভাণ্ডার নিয়েই গড়ে উঠেছে ইসলামের ইতিহাস তথা ইসলামের ইতিহাস বিজ্ঞান । যুগ পরিক্রমার সাথে সাথে এ ভাণ্ডার স্কীত থেকে স্কীততর Wwww.eelm.weebly.com PU
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।