আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

২৪ | ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) কম । দ্বিতীয়ত, জ্ঞানান্বেষণের সুযোগ ও অবকাশও তাদের নেই । তৃতীয়ত, সরকারী কলেজ ও মাদরাসাগুলো ইসলামী শিক্ষায়তনগুলোকে ভারতবর্ষে প্রায় অস্তিত্হীন করে দিয়েছে। চতুর্থত মুসলমানদের যে শ্ৰেণীটিকে সাধারণত শিক্ষিত -বলা হয়ে থাকে এবং মুসলমানদের মধ্যে নেতৃস্থানীয় বলে গণ্য করা হয় তাদের প্রায় সকলেই শিক্ষায়তনসমূহে লেখাপড়া করে এসেছেন- যেগুলোতে ইসলামের ইতিহাস পাঠ্যভুক্ত নয়, আর তা পাঁঠ্যভুক্ত থাকলেও ইসলামের ইতিহাস পদবাচ্য নয়-অন্য কিছু; অথচ তাকে ইসলামের ইতিহাস বলে আখ্যায়িত করা হয়ে থাকে ৷ কলেজ থেকে ডিপ্লোমা হাসিল করার পর না জ্ঞানার্জনের বয়স বাকী থাকে আর না তার তেমন কোন অবকাশ বা সুযোগ থাকে । মোটকথা আমাদের শিক্ষিত মুসলমানদেরকে সেই উতর 1 তর রা ককের খা সতত মক রগ বকর অক কত তাদের ইংরেজী পুস্তকাদিতে লিখেছে। “মুসলমানদের পূর্বে পৃথিবীর অন্য কোন জাতির এ সৌভাগ্য হয়নি যে, ইতিহাসকে একটা সঠিক তিত্তির উপর রীতিমত একটা শাস্তররূপে দাড় করাবে। তাদের কেউই তাদের পূর্বপুরুষদের সঠিক ইতিহাস রচনায় সমর্থ হননি । ইসলামের পূর্বে ইতিহাস রচনার মান যে কেমন ছিল বাইবেলের পৃষ্ঠাসমূহ বা রামায়ণ মহাভারতের কাহিনীগুলো পাঠই তা উপলব্ধি করার জন্যে যথেষ্ট । মুসলমানরা মহানবী (সা)-এর হাদীস সংরক্ষণ ও বর্ণনায় যে কঠোর সতর্কতা ও নিয়মানুবর্তিতার স্বাক্ষর রেখেছেন পৃথিবীর' ইতিহাসে তার কোন নধীর নেই। ‘উসূলে হাদীস’ ও ‘আসমাউর রিজালের’ মত শাস্তরগুলো কেবল হাদীসে নববীর হিফাযত ও খিদমতের উদ্দেশ্যে তারা উদ্ভাবন করেছেন। রিওয়ায়াত বা বর্ণনাসমূহের বাছ-বিচার ও যাচাই- বাছাইয়ের জন্য যে সুদৃঢ় নীতিমালা তারা উদ্ভাবন করছেন পৃথিবী তার সুদীর্ঘ আয়ুঙ্ধালে কোন দিন তা প্রত্যক্ষ করেনি । মুসলমানদের ইতিহাস সংক্রান্ত সর্কহরথম কীর্তি হচ্ছে ইল্‌ম হাদীসের বিন্যাস ও সংকলন ঠিক সেই নীতিমালার ভিত্তিতেই তারা তাদের খলীফাগণ, ভাত. যর। ও সুলতা নযা, বিজন ও মনীষিগণের জীবন-চরিত লিপিবদ্ধ করেছেন। এসবের সমাহার হচ্ছে ইসলামের ইতিহাস । মুসলমানদের ইতিহাস হয় না পৃথিবীর জন্যে এক অভাবিত, অভূতপূর্ব অথচ অপরিহার্য উপাদান অন্যান্য জাতি যেখানে তাদের বাইবেল ও মহাভারত প্রভৃতিকেই তাদের গৌরবজনক ‘এঁতিহাসিক’ সম্পদ বলে বিবেচনা করতে অভ্যস্ত ছিল, তখন বিশ্বের মানুষ সবিস্নয়ে প্রত্যক্ষ করল যে, মুসলমানরা খতীবের ‘তারীখ’ বা ইতিহাস গ্রন্থকে তাদের নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের আলমারী থেকে বের করে সরিয়ে রাখছে। আজ ইউরোপীয় এঁতিহাসিকদেরকে ইতিহাস শাস্ত্রের অনেক খুঁটিনাটি তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করতে দেখা যায়। মুসলমানরা তা দেখে অনেকটা হকচকিয়ে যান এবং পূর্ণ আন্তরিকতার সাথে তাদের স্বীকৃতি দিয়ে থাকেন৷ কিন্তু তাদের একথাটিও জানা নেই যে, উত্তর আফ্রিকায় বসবাসকারী জনৈক স্পেনীয় আরব বংশোদ্ভূত মুসলমান এঁতিহাসিক ইব্‌ন খালদূনের ইতিহাসের ভূমিকা ‘মুকাদ্দামায়ে তারীখ'-এর উচ্ছিষ্ট ভোগই গোটা ইউরোপ তথা গোটা বিশ্বকে ইতিহাস শাস্ত্র সম্পর্কে এমনি জ্ঞানদান করেছে যে, ইউরোপীয় এঁতিহাসিকদের সমস্ত এঁতিহাসিক গবেষণাকর্মকে ইব্‌ন খালদূনের মাজারের ঝাড়ুদারকে অর্থ-স্বরূপ বিনীতভাবে পেশ করা চলে । কিন্তু মুসলিম এতিহাসিকদের ইতিহাসকর্ম TE এ থেকেই অনুমিত হয় যে, মুসলিম বিজ্ঞজনের মজলিসে ইব্‌ন “ WWww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।