JL js SAGE He repel EOE TE as Pd Bll bal S225 Ul PI ATE Se EES UE rele sl ll all dl GEG Call ole Sle LS ee J ls Se MEE ME KTM wo x Ll. fe [EER ABELL EEN ET ET TENE OR SEE পৃথিবীর দেশে দেশে যুগে যুগে যত আম্বিয়ায়ে কিরাম, সংস্কারক ও ধর্ম প্রবর্তক এসেছেন তাদের সবাই এক মহান সত্তার (স্রষ্টার) অস্তিত্বে বিশ্বাসী ছিলেন এবং সকলেই তাদের অনুসারীদেরকে আল্লাহ্ তা'আলার অস্তিত্বে বিশ্বাসী করে তোলার প্রয়াস পেয়েছেন। হযরত আদম (আ), হযরত নূহ্ (আ), হযরত ইবরাহীম (আ), হযরত মূসা (আ) ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সময়কালের মধ্যে শত শত হাজার হাজার বছরের ব্যবধান বা দূরত্ব থাকা সত্বেও তারা সবাই এক আল্লাহ্র একত্ব তথা তাওহীদের মূলনীতি শিক্ষা দিয়েছেন। কৃষ্ণজী, রামচন্দ্রজী, গৌতম বুদ্ধ ও গুরু নানক ভারতবর্ষে, কায়কোবাদ ও জরখুস্তর ইরানে, কনফুসিয়াস চীনে, হযরত লুকমান খরীসে, হযরত ইউসুফ (আ) মিসরে, হযরত লূত (আ) সিরিয়া ও ফিলিস্তীনে ছিলেন, কিন্তু তাদের সকলের শিক্ষায়ই আল্লাহ্ তা'আলার একত্বের শিক্ষা অভিন্নভাবে বিদ্যমান । নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে ইয়াহদী-খ্রিস্টান প্রভৃতি পৃথিবীর প্রায় সকলেই আল্লাহ তা‘আলার অস্তিত্বে বিশ্বাসী ৷ স্বল্পসংখ্যক লোক এমন যারা কোন দিকেই গণ্য নয়। এমন কিছু লোকও থাকতে পারে, যারা বাহ্যত আল্লাহ্র অস্তিত্বকে অস্বীকার করলেও তাদের অন্তর আল্লাহ্র অস্তিত্বের স্বীকৃতি দিতে বাধ্য.। শেষ পর্যন্ত তাদেরকেও স্বীকার করতে হয় যে; Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।