হযরত মুহাম্মদ (সা) ১১৭ সৎকাজের আদেশ দেন এবং অসৎকাজের বারণ করেন। এ সংক্ষিপ্ত বর্ণনায় আবূ যরের মন ভরলো না'। তিনি নিজে পায়ে হেঁটে মদীনা থেকে মক্কায় গেলেন । শেষ পর্যন্ত হযরত মুহাম্মাদ (সা)-এর খিদমতে উপস্থিত.হওয়া মাত্র ইসলাম গ্রহণ করেন। তিনি তৎক্ষণাৎ খানায় কা‘বায় উপস্থিত হয়ে কুরায়শের সন্মুখে প্রকাশ্যে উচ্চৈঃস্বরে কালেমা পাঠ করেন এবং ততক্ষণে যতটুকু কুরআন তিলাওয়াত রপ্ত করেছিলেন তা তিলাওয়াত করে সবাইকে শোনালেন । কুরায়শরা মার মার রবে তীর উপর ঝাঁপিয়ে পড়লো কুরায়শদের বেদম প্রহারে তিনি চৈতন্য হারালেন। হযরত আব্বাস তখনো কুরায়শদের দলে ছিলেন। তিনি তখনো মুসলমান হননি । তিনি এসে সেখানে উপস্থিত হলেন । কাণ্ড দেখে তিনি চীৎকার করে বললেন : সর্বনাশ, একী কাণ্ড ! এযে গিফারী গোত্রের লোক, যেখান থেকে তোমরা খেজুর ক্রয় করে এনে থাক ! একথা শোনা মাত্র লোকজন কেটে পড়লো । চৈতন্য ফিরতেই তিনি হযরত মুহাম্মদ (সা)-এর কাছে ছুটে এলেন। পরদিন আবার তিনি পূর্বদিনের মতো প্রকাশ্যে এবং উচ্চৈঃস্বরে কালেমা পাঠ করলেন। আবার কুরায়শরা তাকে প্রহার করলো । এভাবে মক্কায় ইসলামের.ঘোষণা দিয়ে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন। নবুওয়াতের একাদশ বর্ষের শেষ মাসের কথা৷ মদীনার আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের মধ্যকার সেই বিখ্যাত লড়াই যার প্রস্তুতি গ্রহণের নিমিত্ত বনী আশহাল গোত্রের প্রতিনিধিদল মক্কায় এসেছিলো- যা ইতিহাসে বুআছ যুদ্ধ নামে খ্যাত এবং যাতে গোত্রদ্বয়ের বড় বড় সর্দাররা ' নিহত হয়েছিল- তখন তা’ শেষ হয়েছে। কাবা ঘরে হজ্জের জন্যে আরবের বিভিন্ন প্রান্ত থেরে লোক আসা তখন শুরু হয়ে গেছে। হযরত মুহাম্মদ (সা). এ সব কাফেলার কাছে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন । আবূ জাহেল, আবূ লাহাবরা-তার পিছু পিছু গিয়ে বহিরাগতদেরকে তার কথায় কর্ণপাত করতে মানা করতো । দুষ্টদের এ দুষ্টামী থেকে বাচবার জন্যে হযরত মুহাম্মদ (সা) অধিকাংশ সময় রাতের অন্ধকারে দুই তিন মাইল পায়ে হেঁটে বহিরাগতদের তীাবুতে গিয়ে পৌছতেন। তিনি তাদের. কাছে বসতেন মূর্তিপূজার অসারতা বর্ণনা করে তাদেরকে বোঝাতেন এবং তাওহীদ বা আল্লাহ্র একত্বের পানে তাদেরকে আহবান জানাতেন। এভাবে এক রাতে মক্কায় কয়েক মাইল দূরবর্তী আকাবা স্থানে-তিনি কয়েকজন তীর্থযাত্রীকে আলাপ করতে শুনতে পেলেন ।-তিনি তাদের নিকটবর্তী হলেন । লক্ষ্য করলেন তারা ছয়জন । তিনি তাদের কাছে গিয়ে বসলেন জিজ্ঞেস করে জানতে পেলেন য়ে, এরা ইয়াছরিব থেকে হজ্জ করতে এসেছেন। এরা খাযরাজ বংশের লোক । তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করে শোনালেন তারা পরস্পরে মুখ চাওয়া-চাওয়ি শুরু করলেন এবং তৎক্ষণাৎ ঈমান আনয়ন করলেন । ইয়াছরিববাসীরা তখন প্রধানত দু'ভাগে বিভক্ত ছিল । এক ভাগ ছিল ইয়াহুদী, অন্যভাগে মূর্তিপূজারী মুশরিকরা"। এ মুশরিকদের মধ্যে আওস ও খাযরাজ কবীলা দু'টি ছিলো অত্যন্ত শক্তিশালী ও মশহুর কবীলা । এরা ইয়াহুদীদের মুখে শুনে আসছিলেন যে, একজন মহান নবীর আবির্ভাব হতে যাচ্ছে। তিনি সকলের উপর বিজয়ী হবেন। কথাগুলো যেহেতু আগে থেকেই তারা শুনে আসছিলেন ০ ক জা লে গা গাল কল কা কক আতা ইসলাম গ্রহণ করলেন । এ ছ'জনের নাম হলো : Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।