১১৬ | ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) ইব্ন আমরের আগমন সংবাদে মক্কার সরদারগণ তাঁকে অভ্যর্থনা জানাবার জন্যে মক্কার বাইরে এগিয়ে যায়-এবং অত্যন্ত জাকজমকপূর্ণ অভ্যর্থনা দ্বারা তার প্রতি সম্মান প্রদর্শন করে। তারা তাকে মক্কায় নিয়ে আসে৷ কুরায়শদের ভয় ছিল পাছে মুহাম্মদ (সা)-এর সাথে তুফায়লের সাক্ষাৎ.না হয়ে যায় আর তিনি তার উপর তার যাদুকরী প্রভাব বিস্তার করে.না বসেন। তাই তুফায়লের মক্কা প্রবেশের সাথে সাথে তুফায়লকে বলে যে, আমাদের এ মক্কায় আজকাল এমন এক যাদুকরের আবির্ভাব ঘটেছে-যে গোটা শহরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। তার কুপ্রভাবে পিতা তার পুত্র থেকে, পুত্র তার পিতা থেকে, ভাই তার ভাই থেকে, স্বামী তার স্ত্রী থেক্রে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি যেহেতু আমাদের সম্মানিত অতিথি, তাই এর ব্যাপারে আপনি সতর্ক থাকবেন এবং এ যাদুকরের অর্থাৎ মুহাম্মদের মুখ থেকে কোন কথা শুনবেন না। কুরায়শদের বার বার সতকীর্করণ ও ভীতি প্রদর্শনে তুফায়ল এতই ভীত হলো যে, তিনি তার দুই কানে তুলা ঠেসে দিলেন-যাতে কোনক্রমেই এ যাদুকরের কথা তার কর্ণমূলে প্রবেশ করতে না পারে। একদিন ভোরবেলা তুফায়ল স্বীয় কানে তুলো দিয়ে খানায়ে কা'বায় প্রবেশ করলেন। হযরত নবী করীম (সা) তখন সেখানে ফজরের নামায পড়ছিলেন। হযরত মুহাম্মদ (সা)-এর নামাযের নিয়ম পদ্ধতি চোখে দেখে তুফায়লের কাছে ভালই ঠেকলো। তিনি. তার আরো নিকটবর্তী হলেন। সেখানে তার কিরাতের ধ্বনি অল্প অল্প তীর কানে ঢুকছিলো। তারপর তুফায়ল ভাবলেন, আচ্ছা, আমি নিজেও তো একজন কবি মানুষ ৷ নিজের জ্ঞানবুদ্ধি ও বিবেক আছে । এ ব্যক্তির কথা ভাল হলে মেনে নেবো, মন্দ হলে প্রত্যাখ্যান করবো । একথা মনে আসতেই তিনি কান থেকে তুলো খুলে ফেলে দিলেন। হযরত মুহাম্মদ (সা) নামায শেষে যখন ঘরের দিকে পা বাড়ালেন তখন তুফায়লও পিছে পিছে তাঁর সাথে যেতে লাগলেন । তিনি তাকে তার বাণী শোনাবার আবেদন জানালেন ৷ হযরত মুহাম্মদ (সা) কুরআন শরীফ তিলাওয়াত করে শোনালেন । সাথে সাথে তুফায়ল ইসলাম গ্রহণ করলেন । তিনি আরয করলেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি দু‘আ করুন, আমার মাধ্যমে যেন আমার গোটা গোত্রকে ইসলাম গ্রহণের তাওফীক আন্পাহ্ তা'আলা দান করেন। তুফায়ল মন্ধা থেকে বাড়ি প্রত্যাবর্তন করে তার গোত্রের লোকজনকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন । তুফায়ল হযরত মুহাম্মদ (সা)-কে বলেন যে, মক্ধাবাসীরা আপনাকে জ্বালাতন করে। আপনি হিজরত করে আমাদের ওখানে চলুন। জবাবে হযরত মুহাম্মদ (সা) বলেন : যখন আল্লাহ তা'আলা আমাকে হিজরত করার আদেশ দিবেন, তখনই আমি হিজরত করবো । তিনি যেখানে হিজরত করার নির্দেশ দেবেন, সেখানেই আমি হিজরত করবো। হযরত আবূ যর গিফারী (রা) | হযরত আবূ যর (রা) ছিলেন গিফার গোত্রের লোক। তিনি মদীনার (ইয়াছরিবের) SE Hh io URAL CL NEHA Ul SSO আয়াস ইব্ন মুআযের মাধ্যমে পৌছে এবং এরকম একটা উড়ো খবর হযরত আবূ যরের কান পর্যন্ত পৌছে। সাথে সাথে তিনি বিষয়টি তদন্ত করে দেখার জন্যে তার কবি ভাই আনিসকে 'মঙন্কায় পাঠালেন । আনিস মক্কায় গিয়ে হযরত মুহাম্মদ (সা)-এর সাথে সাক্ষাৎ করেন । মদীনায় ফিরে তিনি ভাইয়ের কাছে বর্ণনা করেন যে, হযরত মুহাম্মদ (সা) এমন এক ব্যক্তি যিনি Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।